News Flash

  • Home
  • Uncategorized
  • অনন্তবাগে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম দুই কুখ্যাত লস্কর জঙ্গি, মৃত আরও ২
Image

অনন্তবাগে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম দুই কুখ্যাত লস্কর জঙ্গি, মৃত আরও ২

শ্রীনগর, ১ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীরের অনন্তবাগ জেলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হল কুখ্যাত লস্কর-ই-তৈইবা জঙ্গি বশির লস্করি| নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে আজাদ দাদা নামে আরও এক লস্কর জঙ্গি| দু’জনেই কাশ্মীরের বাসিন্দা| তবে, দুঃসংবাদ হল সন্ত্রাসবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই চলাকালীন ক্রস ফায়ারিংয়ে মৃতু্য হয়েছে এক মহিলা সহ দু’জনের| জখম হয়েছেন অন্তত ৭ জন| মৃত মহিলার নাম হল তেহিরা বেগম (৪৪)| অন্য জন হলেন শাদাব সোপান (২১)| গোপন সূত্রে নিরাপত্তা বাহিনী খবর পায় অনন্তবাগ জেলার ব্রেনটি-বাটপোরা গ্রামের একটি বাড়িতে লুকিয়ে রয়েছে দুই লস্কর-ই-তৈইবা জঙ্গি| গোপন সূত্রের পাওয়া খবরের ভিত্তিতে ব্রেনটি-বাটপোরা গ্রামে তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী| শনিবার ভোররাতে ব্রেনটি-বাটপোরা গ্রামে তল্লাশি অভিযান চলাকালীন হঠাত্ই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় আতঙ্কবাদীরা|
কালবিলম্ব না করে নিরাপত্তা বাহিনীও যোগ্য জবাব দেওয়া শুরু করে| গুলির লড়াই চলাকালীন ক্রস ফায়ারিংয়ে গুরুতর জখম হন তেহিরা বেগম (৪৪) নামে এক জন মহিলা| অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় তাঁকে জেলা হাসপাতালে ভর্তি করেও কোনও লাভ হয়নি| হাসপাতালে চিকিত্সা চলাকালীন প্রাণ হারান ওই মহিলা| ক্রশ ফায়ারিংয়ে প্রাণ হারিয়েছেন শাদাব সোপান নামে আরও এক জন| জখম হয়েছেন অন্তত ৭ জন|
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, ব্রেনটি-বাটপোরা গ্রামের ওই বাড়িতে লুকিয়ে থাকা জঙ্গিরা লাগাতার গুলিবর্ষণ করতে থাকে| গোটা গ্রাম ঘিরে রাখে নিরাপত্তা বাহিনী| গুলির শব্দও শোনা যায় মাঝে মধ্যেই| পরে জম্মু ও কাশ্মীরের ডিজিপি জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে ‘ভয়ঙ্কর’ লস্কর-ই-তৈইবা জঙ্গি বশির লস্করি সহ দুই জন জঙ্গি| নিহত লস্কর জঙ্গি বশির লস্করি গত মাসে ৬ জন পুলিশ কর্মীকে হত্যায় অভিযুক্ত| তার মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা|
এদিকে, সাত সকালে গুলির লড়াইয়ে জেরে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকার সমস্ত দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে| এমনকি মোবাইল পরিষেবাও সম্পূর্ণ বিচ্ছিন্ন করা হয়েছে|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top