News Flash

  • Home
  • Uncategorized
  • জলে ডুবে শিশুকন্যার মৃত্যু গন্ডাছড়ায়
Image

জলে ডুবে শিশুকন্যার মৃত্যু গন্ডাছড়ায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন৷৷ জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে তিন বছরের এক শিশুকন্যার৷ তার নাম জীবনদিতা চাকামা৷ ঘটনাটি ঘটেছে গন্ডাছড়া মহকুমার হরিপুর এলাকায়৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, মা বাবা দিনমজুরীর কাজে নিযুক্ত ছিলেন৷ বাড়িতে ফিরে এসে শিশুকন্যাকে দেখতে না পেয়ে এদিক ওদিক খোঁজখঁুজি করেন৷ দেখতে পান পার্শ্ববর্তী এলাকায় একটি বালির স্তুপে শিশুকন্যা পড়ে রয়েছে৷ সঙ্গে সঙ্গে তাকে সেখান থেকে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন৷ এলাকাবাসীর অভিযোগ ওই শিশুকন্যাটি অবৈধ ভাবে বালি তোলার মেশিনের পাইপের ভিতর দিয়ে চলে যায়৷ এই বিষয়ে গন্ডাছড়া থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নেওয়া হয়েছে৷ কিন্তু, ঐ শিশুর মৃত্যু নিয়ে রয়েছে নানা প্রশ্ণ৷ জলে ডুবে মৃত্যু হলে শিশুর মৃতদেহ বালির স্তুপে আসল কিভাবে, আবার যদি মেশিনের পাইপে ঢুকে মৃত্যু হয় তাহলেও কিভাবে মৃতদেহ বালির স্তুপে পৌঁছল৷ পুলিশ তদন্ত শুরু করেছে৷ এখন দেখার প্রকৃত ঘটনার উন্মোচন হয় কি না৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ অবৈধ বালি ব্যপারির বিরুদ্ধে ব্যবস্থা চাইছে জনগণ৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top