News Flash

  • Home
  • Uncategorized
  • মাছের পোনা বিতরণ ঘিরে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত অমরপুরের এডিসি ভিলেজ
Image

মাছের পোনা বিতরণ ঘিরে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত অমরপুরের এডিসি ভিলেজ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন৷৷ মাছের পোনা বিতরণ নিয়ে সিপিএম এবং বিজেপি’র সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠে অমরপুর মহকুমার কারনাল এডিসি ভিলেজ এলাকা৷ দুই দলের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছে৷
শুক্রবার সকাল আটটা নাগাদ অমরপুর মহকুমার কারনাল এডিসি ভিলেজে মৎস্য দপ্তরের উদ্যোগে মাছের পোনা বিতরণ করা হচ্ছিল৷ তখন বিজেপি সমর্থকরা মাছের পোনা সঠিক ওজনের নেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলেন৷ এনিয়ে তারা রাস্তা অবরোধ শুরু করলে সিপিএম’ সমর্থকদের সাথে তাদের বচসা বাধে৷ দুই পক্ষের মধ্যের ধাক্কাধাক্কিও হয়৷ একসময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুই পক্ষ একে অপরকে লক্ষ্য ইট পাটকেল ছুড়তে শুরু করেন৷ তাতে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠে৷ এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন৷ আহতদের মধ্যে একজন মৎস্য দপ্তরের আধিকারীকও রয়েছেন৷
মৎস্য দপ্তরের জনৈক কর্মীর অভিযোগ, সুবিধাভোগীদের মধ্যে সঠিক ওজনের মাছের পোনা বিতরণ করা হচ্ছিল৷ কিন্তু, বিজেপি সমর্থকরা অযথা বিষয়টি ঘোলাটে করে দিয়েছেন৷ এদিকে, বিজেপি’র বক্তব্য মাছের পোনা বিতরণে দুর্ণীতি হয়েছে৷ সুবিধাভোগীদের যে মাছের পোনা দেওয়া হচ্ছিল তার ওজন সঠিক ছিল না৷ এর জন্যই তাতে বাধা দেওয়া হয়েছিল৷ মহকুমা পুলিশ আধিকারীক জানিয়েছেন, মাছের পোনা বিতরণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে এলাকায় প্রচন্ড উত্তেজনা ছড়ায়৷ তবে, এলাকায় বিরাট পুলিশ এবং টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছে৷ পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক৷ এদিকে, সিপিএম’র তরফে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷ এদিনের ঘটনায় মৎস্য দপ্তরের পক্ষ থেকেও মামলা করা হয়েছে বলে জানা গেছে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top