News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতে হিন্দু-মুসলমান সমস্যা সমাধান গৃহযুদ্ধ ছাড়া সম্ভব হবে না, রাজ্যপালের টুইটে বিতর্ক
Image

ভারতে হিন্দু-মুসলমান সমস্যা সমাধান গৃহযুদ্ধ ছাড়া সম্ভব হবে না, রাজ্যপালের টুইটে বিতর্ক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুন৷৷ ভারতে হিন্দু-মুসলমান সমস্যা সমাধান গৃহযুদ্ধ ছাড়া সম্ভব হবে না৷ টুইটারে রাজ্যপাল তথাগত রায় এই বেফাঁস মন্তব্য করে বিতর্কের ঝড় তুলে দিয়েছেন৷ তাঁর এই মন্তব্য সাম্প্রদায়িক উস্কানিমূলক বলে নিন্দায় মুখর হয়েছে সোস্যাল মিডিয়া৷ সাংবিধানিক পদে থেকে এধরনের মন্তব্যের জন্য তাঁর পদত্যাগেরও দাবি উঠেছে৷

১০ জুন ১৯৪৬ সালে ভারতীয় জনসঙ্ঘের প্রতিষ্ঠা শ্যামাপ্রসাদ মুখার্জির লেখা ডায়েরির একাংশের উদ্ধৃতি দিয়ে টুইট করেন রাজ্যপাল তথাগত রায়৷ টুইটবার্তায় তিনি বলেন, ভারতে হিন্দু-মুসলিম সমস্যা সমাধান গৃহযুদ্ধ ছাড়া সম্ভব হবে না৷
রাজ্যপালের এই মন্তব্য বিতর্কের ঝড় তুলেছে সোস্যাল মিডিয়ায়৷ অনেকেই এই মন্তব্যের সমলোচনায় মুখর হয়েছেন৷ তাঁদের মতে, রাজ্যপাল তথাগত রায়ের এই টুইট সাম্প্রদায়িক বৈষম্যে মদত জোগাচ্ছে৷ অনেকে সরাসরি দাবি করেন, সোস্যাল মিডিয়ায় এমন মন্তব্য করার পর তথাগত রায়ের অবিলম্বে রাজ্যপাল পদে ইস্তফা দেওয়া উচিৎ৷ তাঁদের বক্তব্য, রাজ্যপালের মতো সাংবিধানিক পদে থেকে এধরনের মন্তব্য শোভা পায় না৷ জনৈক ইউজার রাজ্যপালকে ধিক্কার জানিয়ে পাল্টা টুইট করেছেন৷

অবশ্য, রাজ্যপালের এই মন্তব্যকে ঘিরে সোস্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠলেও ভিন্ন মত অনেকেই ব্যক্ত করেছেন৷ রাজ্যপালের মন্তব্যের সমর্থনেও অনেকে পাল্টা টুইট করেছেন৷ এমনকি সেদিন শ্যামাপ্রসাদ মুখার্জি কি পরিস্থিতিতে এই কথা ডায়েরিতে লিখেছিলেন তার সমর্থনে জনৈক ইউজারও পাল্টা টুইট করেছেন৷

রাজ্যপাল তথাগত রায় বিতর্কিত টুইটের জেরে অতীতেও সমালোচিত হয়েছেন৷ ২০১৫ সালে ফাঁসির পরে মুম্বই বিস্ফোরণ কান্ডে সাজাপ্রাপ্ত ইয়াকুব মেমনের শেষকৃত্যে হাজির জনতাকে সম্ভাব্য সন্ত্রাসবাদী বলে মন্তব্য করেছিলেন তিনি৷ তার জেরেও সেই সময় সমালোচনার ঝড় উঠেছিল৷ রাজনৈতিক মহলের মতে, তথাগত রায় বর্ষিয়ান বিজেপি নেতা হলেও এখন তিনি সাংবিধানিক পদে রয়েছেন৷ তাই এই ধরনের বিতর্কিত মন্তব্য তাঁর না করাই উচিৎ৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top