নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন৷৷ ত্রিপুরা সরকারের আজকের ঘোষিত কর্মচারীদের নয়া বেতনক্রমকে বঞ্চনার নয়া দলিল বলে উল্লেখ করেছে বিজেপি৷ বিজেপির মতে রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা কেন্দ্রের সপ্তম বেতন কমিশনের ধারে কাছেও নেই৷ মঙ্গলবার সন্ধ্যায় বিজেপির মুখপাত্র ডাঃ অশোক সিনহা সাংবাদিকদের জানিয়েছেন, ত্রিপুরা সরকারের আজকের ঘোষিত নয়া বেতন ক্রম বাস্তবে কর্মচারীদের ধোঁকা দেওয়ার সামিল৷ বিষয়গুলি এমনভাবে উপস্থাপন করা হয়েছে যাতে মনে হবে রাজ্য সরকারের কর্মচারীদের বেতন -ভাতা কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের কাছাকাছি চলে গেছে৷ কিন্তু এই ফারাক আরও অনেক বেড়ে গেছে৷
তিনি আরও বলেন, রাজ্য সরকারের এই বঞ্চনা থেকে মুক্তি পাবার একমাত্র পথ বিজেপিকে ক্ষমতায় আনা৷ বিজেপি সরকার প্রতিষ্ঠিত হলে প্রথম ক্যাবিনেট বৈঠকেই সপ্তম বেতন কমিশন দেওয়া হবে৷
তিনি আরও জানান, ত্রিপুরা সরকারের কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের কর্মচারী এবং অন্যান্য রাজ্যের কর্মচারীদের বেতন – ভাতায় ফারাক যে ভাবে বৃদ্ধি পেয়েছে তাতে বৈষম্য বাড়বে৷ একেই ধরনের কাজ করে একেই শ্রেণীর কর্মচারীরা আরও অনেক বেশী বেতন পাবেন৷ আর রাজ্য সরকারের কর্মচারীরা দেশের সর্বনিম্ন হারে বেতন ভাতা পাবেন৷

ঘোষিত নয়া বেতনক্রমকে বঞ্চনার দলিল বলল বিজেপি
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















