News Flash

  • Home
  • Uncategorized
  • পণের জন্য গৃহবধূকে হত্যা কমলাসাগরে
Image

পণের জন্য গৃহবধূকে হত্যা কমলাসাগরে

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ৪ জুন৷৷ পণের জন্য গৃহবধুকে হত্যা৷ কমলাসাগার বিধানসভাস্থিত ভাটি বাড়ি পঞ্চায়েতের রামাচৌধুরী পাড়ায় ঘটনাটি ঘটে৷ সংবাদ সূত্রে জানা যায়, দীর্ঘ নয় বছর হয়ে গেল বিন্ধ্যাবাসী দেববর্মার মেয়ে যমুনা দেববর্মার বিয়ে হয়েছিল৷ বিশ্রামগঞ্জ থানাধীন চন্ডীঠাকুর পূর্ব পাড়া এলাকায়৷ বিয়ের ঠিক পরের দিন থেকে শুরু হয় যমুনার উপর শারীরিক ও মানসিক অত্যাচার৷ স্বামী জনী দেববর্মা বিয়ের পর থেকে মদমত্ত অবস্থায় নিজের স্ত্রী যমুনাকে শারীরিকভাবে অত্যাচার করত৷ এমন কি শ্বশুরবাড়ি থেকে পণ চেয়েছিল তাকে বাইক কিনে দেওয়ার জন্য৷ কিন্তু যমুনার পরিবারের লোকেরা সে সামর্থ্য ছিল না৷ তারা তাকে বাইক কিনে দিতে পারছিল না৷ স্বামীর অত্যাচারের পাশাপাশি শাশুড়ি কমলা দেবী সে অত্যাচারকে সায় দিয়ে যাচ্ছিল৷ অন্যদিকে আরেকটি বিষয় হল যে শাশুড়ি নিজের বৌ মাকে সন্দেহ করত শ্বশুরের সঙ্গে তার অবৈধ সম্পর্ক৷ সে কারণে যমুনা হত্যা করা হয়েছে বলে অভিযোগ৷ যমুনার বাপের বাড়ির লোকদের দীর্ঘদিন ধরে সে অত্যাচার সহ্য করেছিল যমুনা৷ লোকলজ্জার ভয়ে সে মুখ খুলতে পারছিল না৷ গত মঙ্গলবার সে মৃত্যুর কোলে ঢলে পড়ে৷ যমুুনার শ্বশুর বাড়ির লোকেরা বলছে যে যমুনা আম খেয়ে তার পেটে ব্যর্থ হয়৷ ব্যথার কিছুক্ষণ পড়ে যমুনা মারাযায়৷ সে বিষয়টি নিয়ে যমুনা বাপের বাড়ির লোকদের মনে সন্দেহ হয় যে যুমনাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে৷ ঘটনাস্থলে বিশ্রামগঞ্জ থানা ছুটে যায় এবং যমুনাকে পোস্ট মটেম করার জন্য মর্গে নিয়ে যাওয়া হয়৷ এখন যমুনার পরিবারের লোকজন সে বিষয়টি সুষ্ঠ তদন্তের দাবি করেছে৷ ঘটনা নিয়ে এলাকাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top