News Flash

  • Home
  • Uncategorized
  • গবাদি পশু বিক্রি নিয়ে কেন্দ্রীয় নির্দেশিকা তৈরী করবে বিভাজন ঃ সিপিএম
Image

গবাদি পশু বিক্রি নিয়ে কেন্দ্রীয় নির্দেশিকা তৈরী করবে বিভাজন ঃ সিপিএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে৷৷ গবাদি পশু বিক্রি নিয়ে কেন্দ্রের নয়া নির্দেশিকায় প্রতিবাদি হয়ে উঠেছে সিপিআইএম৷ সাম্প্রদায়িক বিভাজন রেখা তৈরির চেষ্টা করছে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার, এই অভিযোগ এনেছেন সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর৷ সোমবার সাংবাদিক সম্মেলনে তিনি জানান, গবাদি পশু বিক্রি নিয়ে কেন্দ্রীয় সরকার যে নির্দেশিকা জারি করেছে তাতে বহু মানুুষ ক্ষতিগ্রস্ত হবেন৷ এই নির্দেশিকা কৃষকদের স্বার্থবিরোধী এবং মানুষের খাদ্যাভাসে আঘাত করা হয়েছে বলে তিনি উষ্মা প্রকাশ করেন৷ পাশাপাশি বলেন, কেন্দ্রের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আঘাত করেছে৷ কারণ, গবাদি পশু নিয়ে আইন প্রণয়নের এক্তিয়ার রাজ্যগুলির উপর বর্তায়৷ কিন্তু দীর্ঘদিনের সে পদ্ধতিতে পরিবর্তন এনে কেন্দ্রীয় সরকার রাজ্যের এক্তিয়ারে হস্তক্ষেপ করছে বলে অভিযোগ এনেছেন বিজনবাবু৷ তাঁর বক্তব্য, এই ধরনের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ এবং বিরোধিতা করছে সিপিএম৷
এদিন তিনি বলেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বেশ কয়েকদিন ধরেই গরুকে কেন্দ্র করে নানা ঘটনা ঘটছে৷ গরুকে কেন্দ্র করে ধর্মীয় উন্মাদনার চেষ্টাও লক্ষ্য করা যাচ্ছে৷ মূলত, হিন্দু ভোট ব্যাঙ্কের মেরুকরণের উদ্দেশ্যেই এই পদক্ষেপগুলি নেয়া হচ্ছে বলে মনে করেন বিজনবাবু৷
তিনি জানান, কেন্দ্রের নয়া নির্দেশিকায় বলদ, ষাঁড়, মেষ, গাভী, বাখনা বাছুর, মহিষ এবং উট বিক্রি নিষিদ্ধ করা হয়েছে৷ পাশাপাশি আন্তর্জাতিক সীমান্ত থেকে ৫০ কিলোমিটারের ভেতরে কোন গবাদি পশুর বাজার বসানো যাবে না৷ বিজনবাবু বলেন, গবাদি পশুর চামড়া বাইরে রপ্তানি করে ৪০ হাজার কোটি টাকা আয় হচ্ছে৷ এই সিদ্ধান্ত চর্মশিল্পের ওপর মারাত্মক আঘাত আনবে৷ বহু মানুষ কাজ হারাবেন৷ পাশাপাশি এই সিদ্ধান্ত কৃষকদের ওপরও প্রভাব ফেলবে৷ অনেক কৃষকই দুধ বিক্রির জন্য গরু প্রতিপালন করেন৷ কিন্তু গরু যখন দুধ দেওয়া বন্ধ করে দেবে তখন কেন্দ্রের এই নয়া নির্দেশিকা অনুযায়ী সেই গরু বিক্রি করা যাবে না৷ ফলে, গরু প্রতিপালনে বোঝা চাপবে কৃষকের ঘাড়ে৷ বিজনবাবুর কটাক্ষ, গরুর প্রতি এত দরদ থাকলে কৃষকদের বিষয়েও চিন্তা করা উচিত কেন্দ্রীয় সরকারের৷
এদিন তিনি বলেন, পশু পালন সংক্রান্ত আইন প্রণয়ন রাজ্যের এক্তিয়ারভুক্ত৷ কিন্তু কেন্দ্রের এই নয়া নির্দেশিকা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে মারাত্মক আঘাত এনেছে বলে মন্তব্য করেন বিজনবাবু৷ তাঁর বক্তব্য, পশু পালন এবং পরিবহনে রাজ্যের নির্দিষ্ট আইন রয়েছে৷ এতকাল রাজ্যই এই আইন প্রণয়ন করেছে৷ কোথাও কোনো সংশোধনের প্রয়োজন হলে তাও রাজ্য সরকারই করেছে৷ কিন্তু এখন দেখা যাচ্ছে, কেন্দ্রীয় সরকার নিজেদের খেয়াল খুশিমত নির্দেশিকা রাজ্যের উপর চাপানোর চেষ্টা করছে৷ কেন্দ্রীয় সরকার রাজ্যের তালিকাভুক্ত বিষয়ে হস্তক্ষেপ করছে৷ এই ধরনের ভূমিকা যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আঘাত করার সমান বলে তিনি দাবি করেন৷ পাশাপাশি জানিয়েছেন, এই নির্দেশিকা অনুসারে এই রাজ্যেও বহু মানুষ ক্ষতিগ্রস্ত হবেন৷ একটি তথ্য তুলে ধরে তিনি জানান, রাজ্যে প্রায় ৬০ হাজার মানুষ চর্ম শিল্পের সাথে যুক্ত৷ এদের মধ্যে ৩৬ হাজার মানুষ প্রত্যক্ষভাবে চামড়া সংগ্রহ করেন৷ চামড়া ব্যবহার করে বিভিন্ন বাদ্যযন্ত্র তৈরি করা হয়৷ সংগৃহীত চামড়ার ৪০ শতাংশ জুতো তৈরি এবং মেরামতের কাজে ব্যবহৃত হচ্ছে৷ তিনি উদ্বেগের সুরে বলেন, কেন্দ্রের এই নয়া নির্দেশিকা তাদের ৬০ থেকে ৬৫ শতাংশ আয় কমবে৷ তাই এই ধরনের নির্দেশিকা কোনভাবেই মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেন বিজনবাবু৷ সাথে জানান, কেন্দ্রের এই নয়া নির্দেশিকার প্রতিবাদ এবং বিরোধিতা করছে সিপিএম৷ পরিবেশের ভারসাম্যের কথা বলে কেন্দ্র গবাদি পশু বিক্রি নিষিদ্ধের যে নির্দেশিকা জারি করেছে তা কোন মতেই মানবে না সিপিএম৷ প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার রাজ্য সরকারের৷ তবে, এবিষয়ে দলগত অবস্থান চাইলে এর বিরোধিতা করবে সিপিএম৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top