News Flash

  • Home
  • Uncategorized
  • আইএসআইএস-এর সমর্থনে স্লোগান দিল্লি বিশ্ববিদ্যালয়ে , পুলিশের দ্বারস্থ এবিভিপি
Image

আইএসআইএস-এর সমর্থনে স্লোগান দিল্লি বিশ্ববিদ্যালয়ে , পুলিশের দ্বারস্থ এবিভিপি

নয়াদিল্লি, ২৮ মে (হি.স.) : আইএসআইএস-এর সমর্থনে স্লোগান লেখার অভিযোগ ঘিরে দিল্লি বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা। দিল্লি বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে আইএসআইএস-এর সমর্থনে স্লোগান লেখার অভিযোগে পুলিশের দ্বারস্থ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) । এবিষয়ে সরব হয়েছে ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন ডিইউএসইউ। দেখা দিল উত্তেজনা।
জানা গেছে, দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ইকনমিকসের কমার্স বিভাগের দেওয়ালে আইএসআইএস-এর সমর্থনে স্লোগান লেখা হয়েছ বলে অভিযোগ । ছাত্র সংগঠন এবিভিপি-র দাবি, তারা ওই দেওয়ালে এমন কিছু স্লোগান দেখেছে যেগুলি জঙ্গি সংগঠন আইএসআইএস-এর সমর্থনে লেখা হয়েছে।
এই কারণে তারা পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছে। পাশাপাশি এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি তোলা হয়েছে। এবিভিপি-র সচিব অঙ্কিত সিংয়ের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানান ডিসিডি নর্থ যতীন নরওয়াল।
এই বিষয়ে এবিভিপি-র পাশাপাশি একই দাবি তুলেছে ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন ডিইউএসইউ। তাদের অভিযোগ, বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করার পর সেগুলি মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top