News Flash

  • Home
  • Uncategorized
  • আয়করের আওতায় আসবে উপজাতিরাও, শীঘ্রই আইন সংশোধন করবে কেন্দ্র

আয়করের আওতায় আসবে উপজাতিরাও, শীঘ্রই আইন সংশোধন করবে কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ আয়করের আওতায় আসতে চলেছে উপজাতিরাও৷ খুব শীঘ্রই এ যাবতীয় সিদ্ধান্ত নেবে ভারত সরকার৷ বর্তমানে উপজাতিরা বিশেষ করে পূর্বোত্তরের সমস্ত উপজাতি অংশের জনগণ আয়কর অধিনিয়মের বাইরে রয়েছেন৷ আয় যতই করুক, তাঁদের কোন আয়কর দিতে হয় না৷ এই ব্যবস্থার পরিবর্তন হতে চলেছে বলে ইঙ্গিত মিলেছে৷
আয়কর দপ্তরের পূর্বোত্তর জোনের যুগ্ম অধিকর্তা অনুপ ভট্টাচার্য জানান, উপজাতি অংশের মানুষের প্যান কার্ড থাকা উচিৎ৷ আইনে কোথাও বলা হয়নি, উপজাতিদের প্যান কার্ড রাখতে হবে না৷ তবে, তাঁদের কোন আয়কর দিতে হয় না৷ কিন্তু, প্যান কার্ড তাঁদের রাখা উচিৎ৷
তিনি আরও জানান, খুব শীঘ্রই আয়কর আইনে সংশোধনী আনতে চলেছে ভারত সরকার৷ তাতে উপজাতিরাও আয়করের আওতায় আসছেন বলে শ্রীভট্টাচার্য জানিয়েছেন৷ তিনি বলেন, উপজাতিদের যত খুশী আয় করহীন বলে আগামীদিনে গণ্য হবে না৷ নির্দিষ্ট সীমা অতিক্রম করলে তাঁদেরও আয়কর দিতে হবে৷
তিনি আরও জানান, বিমুদ্রাকরণের পদক্ষেপ নেওয়ার পর বহু এমন মামলা সামনে এসেছে, যেখানে দেখা গেছে, উপজাতির নামে ব্যবসা পরিচালনা হচ্ছে৷ অথচ মালিক উপজাতি নন৷ তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে৷
বর্তমানে আয়কর আইন মোতাবেক পূর্বোত্তর সহ বিশেষ শ্রেণীর রাজ্যগুলির উপজাতিদের আয়করে ছাড় দেওয়া হয়েছে৷ তবে, আইনে এও বলা আছে সারা দেশে উপজাতিরা আয়করে ছাড় পাবেন না৷ উদাহরণ হিসেবে শ্রীভট্টাচার্য জানান, ত্রিপুরার উপজাতি অংশের মানুষ কলকাতায় গিয়ে অর্থ উপার্জন করলে সেখানে তিনি আয়করে ছাড় পাবেন না৷ তবে, ত্রিপুরার ভেতরে তিনি আয়করে ছাড় পাবেন৷ তাঁকে আয়কর দিতে হবে না৷ কিন্তু, আইন অনুযায়ী তাঁর প্যান কার্ড রাখা দরকার৷
শ্রীভট্টাচার্যের বক্তব্য অনুযায়ী ধারণা করা হচ্ছে, ভারত সরকার নতুন আয়কর আইনে উপজাতিদেরও অন্তর্ভুক্ত করতে চাইছে, কারণ তাঁদের মধ্যে একাংশ বর্তমানে বিত্তশালী হয়ে উঠেছেন৷ অথচ তারা দূর্বল অংশের উপজাতিদের মতো আয়করে ছাড় পাচ্ছেন৷ মূলত, উপজাতি বিকাশে তাঁদেরকে আয়কর আইনের বাইরে রাখা হয়েছে৷ স্বাধীনতার পরবর্তী পিছিয়ে পড়া জাতিগোষ্ঠির তালিকায় উপজাতিদের রাখা হয়েছিল৷ তাই তাঁদের উন্নয়নের লক্ষ্যে সংরক্ষণ ব্যবস্থায় স্থান এবং আয়কর অধিনিয়মের বাইরে উপজাতিদের রাখা হয়েছে৷ দীর্ঘদিনের এই ব্যবস্থারই পরিবর্তন হতে চলেছে বলে ধারণা করা হচ্ছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top