News Flash

  • Home
  • Uncategorized
  • শাক্তি বাড়াতে নামল তৃণমূল, আজ রাজ্যে আসছেন মুকুল
Image

শাক্তি বাড়াতে নামল তৃণমূল, আজ রাজ্যে আসছেন মুকুল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ সাংগঠনিক কর্মসূচীতে অংশ নিতে শনিবার রাজ্যে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ-সভাপতি সাংসদ মুকুল রায়৷ মূলত, রাজ্যে ২০১৮ বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, রাজনৈতিক দল গুলিও তাদের শক্তি বৃদ্ধি করার কাজে নেমে পড়েছে৷ আর এই লক্ষ্যে পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেসও৷ নিজেদের শক্তি বাড়াতে দফায় দফায় কর্মী সম্মেলন এবং ছোট ছোট ঘরোয়া সভা করছেন তারা৷ শনিবার খোয়াইতে কর্মী সম্মেলনে অংশ নেবেন মুকুলবাবু৷
এদিকে, শুক্রবার প্রদেশ তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়৷ যেখানে রাজ্যের বিভিন্ন জেলা এবং মহকুমা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন৷ সকাল ১০টায় থেকে শুরু হয়ে বিকেল ৪টে পর্যন্ত চলে এই বৈঠক৷ প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিস সাহা জানিয়েছেন, আগামী ৪ঠা জুন রাজধানী আগরতলায় অনুষ্ঠিত হবে তৃণমূলের পশ্চিম জেলা কনভেনশন৷ সেই কনভেনশনেই আগামী বিধানসভা নির্বাচনের বিভিন্ন রণকৌশল ঠিক করা হবে৷ এই কনভেনশন শেষ হলে ১১ দফা দাবি নিয়ে সারা রাজ্যে বাম সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবে দল৷ তিনি আরও জানান, বর্তমান বাম সরকার সাধারণ মানুষকে বঞ্চিত করে রেখে অরাজকতা চালিয়ে যাচ্ছে৷ মানুষের গণতান্ত্রিক অধিকারকে যেভাবে লুন্ঠিত করা হচ্ছে৷ তা আর বেশি দিন তারা করতে পারবে না৷ তৃণমূল কংগ্রেস প্রতিদিন মানুষের কাছে যাচ্ছে৷ মানুষের বিভিন্ন সমস্যা সরকার এবং সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরছে৷ এই লড়াইকে আরও শক্তিশালী করতেই আজকের এই বৈঠক বলে জানিয়েছেন তিনি৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top