নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ মে৷৷ পারিবারিক বিবাদের জেরে গৃহবধূকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছে৷ ঘটনাটি ঘটেছে বিশালগড় থানার অধীন লালসিংমুড়া রাঙ্গাপানিয়া এলাকায়৷ রবিবার রাতে আচমকা গৃহবধূ সোনিযা আক্তার (২১) কে তার ননাস ঘরে প্রবেশ করে গলা টিপে ধরে৷ তারপর ননাসের স্বামী এসে সোনিয়ার গলায় উড়া বেঁধে প্রাণে মারার চেষ্টা করে৷ গৃহবধূর চিৎকালে এলাকার লোকজন ছুটে গিয়ে তাঁকে রক্ষা কর৷ তাকে বিশালগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷
এই ঘটনায় নির্যাতিতা গৃহবধূ বিশালগড় মহিলা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন৷ অভিযুক্ত করা হয়েছে ননাস পারুল বেগম, ননাসের স্বামী জাহাঙ্গির হোসেন, শাশুড়ি জারিনা বেগম ও গৃহবধূর স্বামী আদম আলির বিরুদ্ধে৷ জানা গিয়েছে, দুই বছর আগে সামাজিক বিধি মোতাবেক কলমচৌড়ার মধ্য বক্সনগরের বাসিন্দা সেলিম মিয়ার মেয়ে সোনিয়া বেগমের বিয়ে হয়েছিল রাঙ্গাপানিয়া গ্রামের মোন্তাজ মিয়ার ছেলে আদম আলির সাথে৷ বিয়ের কিছুদিন পর থেকেই চলে পরিবারে অশান্তি৷ গৃহবধূর গায়ের রং শ্যামলা হওয়ায় ননাস ও শাশুড়ি তার উপর প্রতিনিয়ত নির্যাতন করে বলে অভিযোগ৷ আদম আলি বিদেশে চলে যাওয়ার পর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়৷ প্রায়ই কারণে অকারণে সোনিয়ার উপর নির্যাতন চালানো হয়৷ ধৈয্যের বাঁধ ভেঙ্গে যাওয়ায় শেষ পর্যন্ত পরিবারের চারজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ মামলা নিলেও অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি৷ পুলিশ জানিয়েছে অভিযুক্তরা পালিয়ে আত্মগোপন করে আছে৷
গায়ের রং শ্যামলা হওয়ায় গৃহবধূকে হত্যার চেষ্টা
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















