News Flash

  • Home
  • Uncategorized
  • জবাব দাও, হিসেব দাও, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পাল্টা প্রচারে যুব কংগ্রেসের বিজেপি অফিস ঘেরাও আন্দোলন
Image

জবাব দাও, হিসেব দাও, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পাল্টা প্রচারে যুব কংগ্রেসের বিজেপি অফিস ঘেরাও আন্দোলন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ কেন্দ্রে মোদী সরকারের তিন বছর পূর্তি হল৷ আর এই তিন বছরে বিজেপি সরকার কি

প্রদেশ যুব কংগ্রেসের বিজেপি রাজ্য কার্য্যালয় ঘেরাও আন্দোলন৷ ছবি নিজস্ব৷

কি কাজ করেছে তা দেশজুড়ে প্রচারও করছে৷ তবে বিরোধী দল কংগ্রেসের অভিযোগ কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতির পালন করেনি৷ তাই দেশ জুড়ে কংগ্রেসও বিজেপি সরকারের বিরুদ্ধে পাল্টা প্রচারে নেমেছে৷ এরই অঙ্গ হিসেবে শুক্রবার এই রাজ্যেও কংগ্রেস কেন্দ্রের সরকারের বিরুদ্ধে পাল্টা প্রচারে নেমেছে৷ এই প্রচার আন্দোলনের নাম দেওয়া হয়েছে৷ জবাব দাও, হিসেব দাও৷ এদিন সকালে যুব কংগ্রেস কর্মীরা পোষ্ট অফিস চৌমুহনী থেকে একটি মিছিল বের করে রাজধানী আগরতলায় বিভিন্ন পথ পরিক্রমা করে বিজেপি কার্যালয় ঘেরাও করতে এগিয়ে আসে৷ মিছিলটি যখন রাজ্য বিজেপির প্রধান কার্যালয়ের দিকে আসার চেষ্টা করে তখন পুলিশ কর্নেল চৌমুহনীতে তাদের পথ আটকায়৷ তারপর কংগ্রেস কর্মীরা কিছুক্ষণ সেখানে রাস্তায় বসে পরে এবং কেন্দ্রের মোদী সরকারকে কটাক্ষ করে শ্লোগান দেয়৷ যুব কংগ্রেসের সভাপতি সুশান্ত চক্রবর্তী বলেন, বিজেপি সরকার ভোটের আগে মিথ্যা কথা বলে সাধারণ মানুষকে বোকা বানিয়েছে৷ তারা জানতে চায় প্রতি বছর ২ কোটি চাকরির না হবার কারণ কি৷ বিদেশের কালো টাকা আনা গেলেনা কেন এবং প্রতি ভারতীয়র একাউন্টে যে ১৫ লক্ষ টাকা করে ঢোকার কথা ছিল তারই কি হল৷ যুব কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে সর্ব ভারতীয় আন্দোলন কর্মসূচীর অঙ্গ হিসেবেই এদিন আন্দোলন সংগঠিত করা হয়েছে৷ বিজেপি শাসিত রাজ্যগুলিতে মহাকরণ অভিযান করেছে যুব কংগ্রেস৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top