News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে দুই কিশোরী ধর্ষিতা
Image

পৃথক স্থানে দুই কিশোরী ধর্ষিতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে৷৷ পৃথক স্থানে দুই কিশোরী ধর্ষিতা হয়েছে৷ ঘটনার সাথে যুক্ত দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে৷ উত্তরোত্তর ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে৷
সংবাদে প্রকাশ, দক্ষিণ জেলার বাইখোড়ার নারায়ণপাল পাড়ার এক কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়৷ অভিযুক্ত যুবকের নাম মান্না চক্রবর্তী৷ সে বিলোনীয়া কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র৷ তার বিরুদ্ধে অভিযোগ গত ১৮ মে ঐ কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় ফুসলিয়ে৷ প্রতিবেশী যুবক মান্না চক্রবর্তী ঐ কিশোরীকে বাড়ি থেকে কিছু দূরে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ৷ এই ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়৷ বৃহস্পতিবার পুলিশ ঐ যুবককে গ্রেপ্তার করে কোর্টে সোপর্দ করে৷ বিচারক তাকে চৌদ্দদিনের জন্য জেল হাজতে পাঠিয়েছেন৷
এদিকে, কৈলাসহরের গোলকপুরে চা বাগানের এক শ্রমিক এলাকারই দশ বছরের এক সুকলছাত্রীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ৷ ঐ ছাত্রীটির পরিবারের অভিভাবকের অভিযোগ মূলে কৈলাসহর থানার পুলিশ অভিযুক্ত সুবর্ণ পোয়ারকে গ্রেপ্তার করেছে৷ বর্তমানে সে জেল হাজতে রয়েছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top