News Flash

  • Home
  • Uncategorized
  • আইপিএফটির সশস্ত্র হামলায় গুরুতর ঘায়েল বিজেপির পাঁচ নেতা-কর্মী, উত্তপ্ত আঠারভোলা
Image

আইপিএফটির সশস্ত্র হামলায় গুরুতর ঘায়েল বিজেপির পাঁচ নেতা-কর্মী, উত্তপ্ত আঠারভোলা

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৯ মে৷৷ রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে গোমতী জেলার কিল্লা থানার অধীন আঠারভোলা৷ আইপিএফটির কর্মী সমর্থকরা বিজেপির কর্মী সমর্থকদের উপর সশস্ত্র হামলা চালায় বলে অভিযোগ৷ তাতে বিজেপির প্রদেশ সহ সভাপতি রামপদ জমাতিয়া সহ পাঁচজন গুরুতর জখম হয়েছেন৷ তাদেরকে টেপানিয়াস্থিত জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷ এই ব্যাপারে কিল্লা থানায় একটি মামলা করা হয়েছে৷ পুলিশ আইপিএফটির স্থানীয় নেতা পূর্ণমোহন জমাতিয়া, কৃষ্ণকান্ত জমাতিয়া সদ সাতজনকে গ্রেপ্তার করেছে৷ গোটা এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে৷ পুলিশের পদস্থ অফিসাররা এলাকা সফর করেছেন এবং সেখানে অস্থায়ী পুলিশ পিকেট বসানো হয়েছে৷
ঘটনার বিবরণে জানা গিয়েছে, এদিন রামপদ জমাতিয়ার বাড়িতে বিজেপির এক সভা অনুষ্ঠিত হয়৷ অন্যদিকে আঠারভোলা বাজারে আইপিএফটির একটি মিছিল পরিক্রমা করছিল৷ তখন বিজেপির কর্মীরা একটি গাড়িতে করে সভা থেকে ফিরছিলেন৷ তখনই আইপিএফটির কর্মীরা গাড়িটি আটক করে এবং গালিগালাজ দিতে থাকে৷ তখন সেখানে ছুটে যান রামপদ জমাতিয়া তাকে বেধরক মারধর করা হয়৷ মাথা ফাটিয়ে দেওয়া হয়৷ ঘটনার খবর পেয়ে ক্ষুব্ধ বিজেপি কর্মী সমর্থকরা সেখানে পথ অবরোধ করেন৷ তখন আইপিএফটির কর্মীরা দা, লাঠি নিয়ে বিজেপি কর্মীদের উপর হামলা চালায়৷ তাতে চারজন বিজেপি কর্মী রক্তাক্ত হন৷ ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়৷ কোনও রকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে হয়ে রয়েছে৷
এদিকে, বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই রামপদ জমাতিয়ার উপর হুমকি আসছিল৷ তিনি উপজাতি প্রধান এলাকায় গত বেশ কয়েক বছর ধরে তার সাংগঠনিক কাজ চালিয়ে যাচ্ছেন৷ এলাকার সিপিএম এবং আই পি এফ টি’র সমর্থকরা অস্তিত্ব সঙ্কটে ভুগছে৷ এই অবস্থায় গত কয়েক মাস যাবত তাকে নানা ভাবে হুমকি দেওয়া হচ্ছিল৷ বিষয়টি রাজ্য পুলিশকেও জানানো হয়েছে৷ বিপ্লব বাবু বলেন, আজ দুপুরে দলীয় এক কার্যক্রমে যোগ দেওয়ার জন্য রামপদ জমাতিয়া সস্ত্রীক বাড়ি থেকে বের হতেই এক দল সশস্ত্র দুসৃকতি তার উপর হামলা চালায়৷ তখন প্রাণ বাঁচাতে তিনি আবার দৌড়ে বাড়িতে ঢুকে পরেন এবং গেট বন্ধ করে দেন৷ ফলে দুসৃকতিরা তার বাড়িতে ঢুকতে না পেরে রাস্তায় দাঁড়িয়ে থাকা রামপদ জমাতিয়ার গাড়িটি ভাঙচুর করে৷ এমনকি দীর্ঘক্ষণ বাড়িটি ঘেরাও করে রাখে৷ তার পর বিজেপি সমর্থকরা ঘটনাটি জানতে পেরে সংঘবদ্ধ হয়ে রামপদ জমাতিয়ার বাড়ির সামনে আশতেই দুসৃকতকারীরা পালিয়ে যায়৷ তিনি আরও বলেন, এই বিষয় নিয়ে তিনি সরাসরি রাজ্য পুলিশের মহানির্দেশকের সাথে ফোনে কথা বলেছেন এবং রামপদ জমাতিয়ার উপযুক্ত নিরাপত্তার দাবি করেছেন৷ তাছাড়া আজকের হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি করেন৷ বিপ্লব দেব জানান, রামপদ জমাতিয়ার উপর এই হামলা পূর্ব পরিকল্পিত ছিল৷ আজ হামলা কারিরা তাঁর ও তাঁর স্ত্রীর উপর হামলা করার চেষ্টা করেছে৷ কিন্তু তাঁরা উভয়ই অপ্লেতে রক্ষা পেয়ে যান৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top