News Flash

  • Home
  • Uncategorized
  • তিন তালাক ১৪০০ বছরের পুরনো বিশ্বাস, সুপ্রিম কোর্টে মুসলিম ল বোর্ড
Image

তিন তালাক ১৪০০ বছরের পুরনো বিশ্বাস, সুপ্রিম কোর্টে মুসলিম ল বোর্ড

নয়াদিল্লি, ১৬ মে (হি.স.) : তিন তালাকের সমর্থনে অযোধ্যায় রামের জন্মের প্রসঙ্গ তুলল অল ইন্ডিয়া মুসলিম পার্সনাল ল বোর্ড| তিন তালাক ইসু্যতে সুপ্রিম কোর্টে মঙ্গলবার চতুর্থ দিনের শুনানিতে মুসলিম ল বোর্ড দাবি করে, তিন তালাক ১৪০০ বছরের পুরনো বিশ্বাস| মুসলিম সমাজ যা মেনে আসছে| সুতরাং সাংবিধানিক নৈতিকতা বা সাম্যের প্রশ্নই ওঠে না| |
তিন তালাক, নিকাহ হালালা, বহুবিবাহ প্রথা চ্যালেঞ্জ করে পেশ হওয়া একগুচ্ছ পিটিশনের সুপ্রিম কোর্টের বেঞ্চে শুনানির চতুর্থ দিন আজ| সেখানে তিন তালাকের শুনানিতে এদিন সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চে বোর্ডের হয়ে সওয়াল করতে উঠে আইনজীবী কপিল সিব্বল হিন্দু বিশ্বাসের প্রসঙ্গ তুলেবলেন, হিন্দুরা যেমন অযোধ্যায় রামের জন্ম হয়েছিল বলে বিশ্বাস করেন, তেমনই মুসলিমরাও তিন তালাক মানেন| হিন্দুদের বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলা না গেলে, মুসলিমদের তিন তালাকে আস্থা নিয়েও প্রশ্ন উঠতে পারে না|
তিনি বলেন, ৬৩৭ সাল থেকে তিন তালাক চালু রয়েছে| আমরা বলার কে, যে এটা অ-ইসলামিয়, অসাংবিধানিক! গত ১৪০০ বছর ধরে তিন তালাক প্রথা মানছেন মুসলিমরা| এটা বিশ্বাসের ব্যাপার| সুতরাং এর মধ্যে সাংবিধানিক নৈতিকতা, সমতার প্রশ্নই ওঠে না| তিনি আরও বলেন, আমি যদি এটা বিশ্বাস করি যে, রাম অযোধ্যায় জন্মেছিলেন, তাহলে সেটা নিছকই বিশ্বাসের ব্যাপার| তার মধ্যে সাংবিধানিক বৈধতা, যৌক্তিকতার প্রশ্নই নেই| তিনি এও বলেন, তিন তালাকের উত্স খুঁজে পাওয়া যাবে হাদিসে, পয়গম্বর মহম্মদের আমলের পর থেকে তার সূচনা|
এদিকে সোমবারই অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতাগি বলেন, তিন তালাক প্রথা যদি সুপ্রিম কোর্ট অসাংবিধানিক বলে খারিজ করে দেয়, মুসলিমদের বিয়ে ও বিবাহবিচ্ছেদ নিয়ন্ত্রণের জন্য নতুন আইন আনবে কেন্দ্র|

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top