News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি বাঁকা পথে ত্রিপুরায় ক্ষমতায় আসতে চাইছে ঃ ইয়েচুরি
Image

বিজেপি বাঁকা পথে ত্রিপুরায় ক্ষমতায় আসতে চাইছে ঃ ইয়েচুরি

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১৫ মে৷৷ বিজেপি ত্রিপুরাতে মণিপুর, অরুণাচলপ্রদেশ এবং গোয়ার মতো বাঁকা পথে ক্ষমতায়

সোমবার বিলোনীয়ায় এসএফআই’র রাজ্য সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখেন সিপিএম সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷ ছবি নিজস্ব৷

আসতে চাইছে৷ সোমবার বিলোনীয়ায় এসএফআই রাজ্য সম্মেলন উপলক্ষে আয়োজিত সমাবেশে এই বিষয়ে সকলকে সতর্ক করলেন সিপিআইএম সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷ তাঁর দাবি, বিজেপির সেই আশা কখনওই পূরণ হবে না৷ এদিকে, সিপিএম পলিটব্যুরোর সদস্য তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার বামপন্থী যুবদের উদ্দেশ্যে বলেন, বিরোধী শিবিরে যারা রয়েছেন তাদের সাথে যোগাযোগ বাড়াতে হবে৷ বিভিন্ন রাজনৈতিক দল যারা ছাড়ছেন তাদের বাম শিবিরে আনতে হবে৷
এদিন সমাবেশে সিপিএম সর্বভারতীয় সাধারাণ সম্পাদক বলেন, সারা দেশে বিজেপি একনায়কতন্ত্র কায়েম করার চেষ্টা করছে৷ অরুণাচলপ্রদেশ, মণিপুর এবং গোয়াতে বাঁকা পথে ক্ষমতা দখল করেছে৷ ত্রিপুরাতেও একই চেষ্টা জারি রেখেছে বিজেপি৷ তাই তিনি বামপন্থী ছাত্র-যুবদের সতর্ক করে বলেন, বিজেপিকে বাঁকা পথে ক্ষমতায় আসার ক্ষেত্রে রুখে দাঁড়াতে হবে৷ অবশ্য তিনি মনে করেন, শত চেষ্টা করলেও বিজেপির ঘুরপথে ত্রিপুরায় ক্ষমতা দখলের চেষ্টা ব্যর্থ হবে৷ কারণ, বামফ্রন্টের শিকড় অনেক গভীরে রয়েছে৷ তা উপড়ে ফেলা বিজেপির পক্ষে সহজ হবে না৷ এদিন তিনি বলেন, বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার শিল্পপতিদের স্বার্থে নিবেদিত৷ ষোল লক্ষ কোটি টাকা শিল্পপতিদের ঋণ মুকুব করে দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ ঐ টাকা শিল্পপতিদের মুকুব করার বদলে গরীবদের কল্যাণে ব্যবহার করা হলে তাদের জীবন যাত্রার মানোন্নয়ন হত বলে তিনি দাবি করেন৷ কেন্দ্রীয় সরকারের উজালা স্কীমকে ঝাঁঝালো ভাষায় কটাক্ষ করেন ইয়েচুরি৷ তিনি বলেন, প্রধানমন্ত্রীর উজালা বার্তা অন্ধকারে নিমজ্জিত৷ তাঁর দাবি, বর্তমান কেন্দ্রীয় সরকারের শাসনে ধনী আরও ধনী হচ্ছেন এবং গরীব আরও গরীব হচ্ছেন৷ দলিত, পিছিয়ে পড়া অংশের মানুষ নানা ভাবে ক্ষতিগ্রস্ত৷ সংখ্যালঘু অংশের জনগণ সারা দেশেই আক্রান্ত হচ্ছেন৷ তিনি আরও দাবি করেন, বামফ্রন্ট এবং বামপন্থী ছাত্র সংগঠন সারা দেশেই বিজেপির আক্রমণের শিকার৷ এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক দেন সীতারাম ইয়েচুরি৷ এদিন, বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের সমালোচনায় তিনি বলেন, মানুষ কাজ হারাচ্ছে৷ কল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে৷ একশ দিনের কাজ কমিয়ে দেওয়া হচ্ছে, প্রকল্প বন্ধ করার ষড়যন্ত্র চলছে৷ আচ্ছে দিনের স্বপ্ণ ফেরি করে ক্ষমতার মসনদে বসে সমস্ত প্রতিশ্রুতি ভুলে গিয়েছে বিজেপি, অভিযোগ সীতারাম ইয়েচুরির৷
এদিন সমাবেশে সিপিএম পলিটব্যুরোর সদস্য তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, বামপন্থী ছাত্র-যুবরা শিক্ষাঙ্গনে লড়াই জারি রেখেছে৷ কিন্তু, এই লড়াই আরও তেজি করতে হবে৷ দেশের মানুষ নানা ভাবে আক্রমণের শিকার৷ সম্প্রতি রেশনিং ব্যবস্থায় মারাত্মক আঘাত এনেছে কেন্দ্রীয় সরকার৷ দেশের ৪৪ শতাংশ রেশনের ভোক্তা তালিকা থেকে বাদ পড়েছেন৷ মূলবৃদ্ধি সাধারণ মানুষের মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে৷ তিনি কটাক্ষ করে বলেন, শিল্পপতিরা প্রধানমন্ত্রীর বন্ধু৷ তাই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কোন পদক্ষেপ নিচ্ছে না বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার৷ রাজ্যেও এর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে৷ সাম্প্রদায়িক শক্তি রাজ্যে বিভেদ তৈরীর চেষ্টা করছে৷ তাতে শান্তির পরিবেশ নষ্ট হবে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী৷ তাই তিনি ছাত্র-যুবদের সকল অংশের মানুষের সাথে যোগাযোগ আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top