News Flash

  • Home
  • Uncategorized
  • বাম শাসনে সংখ্যালঘুদের জন্য কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়ন হয়নি, অভিযোগ আনসারির
Image

বাম শাসনে সংখ্যালঘুদের জন্য কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়ন হয়নি, অভিযোগ আনসারির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে৷৷ তিন তালাক এবং গোরক্ষা ইস্যুতে বিজেপির সংখ্যালঘু মোর্চা বিরোধী রাজনৈতিক দল

সোমবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন বিজেপি সংখ্যালঘু মোর্চার সর্বভারতীয় সভাপতি আব্দুল রসিদ আনসারি৷ ছবি নিজস্ব৷

গুলির বিরুদ্ধে প্ররোচনা এবং বিদ্বেষ সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছে৷ ত্রিপুরার বাম শাসনে সংখ্যালঘুদের জন্য ঘোষিত বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে বাস্তবায়ন হয়নি বলেও অভিযোগ করেছে সংখ্যালঘু মোর্চা৷ সংখ্যালঘু মোর্চার সর্ব ভারতীয় সভাপতি আব্দুল রসীদ আনসারি সোমবার আগরতলায় জানিয়েছেন, ত্রিপুরায় সংগঠনের কাজ বাড়ছে৷ ত্রিপুরায় বাম শাসনে গণতান্ত্রিক বাতাবরণ নষ্ট হয়ে গেছে৷ সরকার বিরোধিদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে ৷ দেশের প্রধানমন্ত্রী সংখ্যালঘু অংশের জনগণের জন্য বিস্তর কর্মসূচী হাতে নিয়েছে৷ কিন্তু এর কোন প্রতিফলন ত্রিপুরায় নেই৷ তিনি আরও বলেন, এই রাজ্যের মানুষের দুর্ভাগ্য যে এই বাম দল এতদিন ধরে এই রাজ্যে ক্ষমতায় রয়েছে৷ এতদিন তাদের সামনে বিকল্প চিল না৷ কিন্তু এখন বিজেপি জনগণকে পথ দেখাতে শুরু করেছে৷ বিজেপিই সরকার গড়বে৷ এক প্রশ্ণের উত্তরে তিনি বলেন, তিন তালাক এবং গোরক্ষা ইস্যুতে বিরোধী রাজনৈতিক দল গুলি বিদ্বেষ এবং প্ররোচনা ছড়াচ্ছে৷ কোরনা শরীফের তালাকের উল্লেখ্য আছে৷ কিন্তু শরিয়ত মোতাবেক উপযুক্ত শিক্ষা যুব সমাজে না থাকায় সমস্যা দেখা দিয়েছে৷ কেন্দ্রের শাসক দল যে ধরনের অবস্থান নিয়েছে৷ তা যথেষ্ট প্রাসঙ্গিক৷ অন্য দিকে গোরক্ষা ইস্যুতে তিনি বলেন, দেশে সদ্ভাব নষ্ট করার চেষ্টা চলছে৷ কোরানে মুলসমানদের গোমাংস খাওয়ার কোন উল্লেখ্য নেই৷ তাই হিন্দুরা যেখানে গোমাতার পূজা করে, সেই ভাবাবেগকে শ্রদ্ধা করতেই হবে৷
এদিকে, বিদেশে ব্যাঙ্কে গচ্ছিত কালো টাকা উদ্ধার, কর্মসংস্থান এবং মূল্যবৃদ্ধির প্রশ্ণে সুনির্দিষ্ট কোন উত্তর দিতে পারলেন না বিজেপি সংখ্যালঘু মোর্চার সর্বভারতীয় সভাপতি আব্দুল রসীদ আনসারি৷ তবে, স্যুইস ব্যাঙ্কে গচ্ছিত ভারতীয়দের কালো টাকা ফিরিয়ে আনা বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের পক্ষেও সম্ভব হবে না৷ আনসারি সাহেব জানিয়েছেন, আন্তর্জাতিক আইনের গ্যাড়াকলে বাধা সৃষ্টি হয়েছে৷ তাই, বিদেশে ব্যাঙ্কে ভারতীয়দের গচ্ছিত কালো টাকা ফিরিয়ে আনা যাচ্ছে না৷ কর্মসংস্থানের প্রশ্ণে তাঁর জবাব, দেশে বহু উন্নয়নমূলক কাজ হচ্ছে৷ সেখানে অনেক লোকের কর্মসংস্থান হচ্ছে৷ তাছাড়া, মুদ্রা ব্যাঙ্কের মাধ্যমে লোন প্রদান করা হচ্ছে৷ তাতে, বেকার ছেলে স্বনির্ভর হতে পারছেন এবং তিনি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছেন৷ আনসারি সাহেবের এই বক্তব্যে স্পষ্ট যে, সরাসরি চাকুরীর মাধ্যমে বেকার সমস্যার সমাধানের বদলে বিকল্প কর্মসংস্থানের পথে হাঁটছে কেন্দ্রীয় সরকার৷ মূল্যবৃদ্ধি নিয়েও তিনি সুনির্দিষ্ট কোন উত্তর দিতে পারেননি৷ সমস্ত কিছু ইতিবাচক এবং নেতিবাচক দিক রয়েছে, এই কথা বলে তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top