News Flash

  • Home
  • Uncategorized
  • এসএসসি পরীক্ষা দিতে পারলেন না চাকুরীপ্রার্থী অর্ধ শতাধিক যুবক
Image

এসএসসি পরীক্ষা দিতে পারলেন না চাকুরীপ্রার্থী অর্ধ শতাধিক যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে৷৷ দীর্ঘদিন প্রস্তুতি নিয়েও এসএসসি পরীক্ষায় বসতে পারল না ৫০ জনের বেশী পরীক্ষার্থী৷ তাদের এই অবস্থার জন্য রাজধানী আগরতলা শহরের ওইমেন্স কলেজ কর্তৃপক্ষকে দায়ী করা হয়েছে৷ শুধু তাই নায় অমানবিকতার পরিচয় বহন করেছে বলেও অভিযোগ উঠেছে কলেজের শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে৷ এনিয়ে রবিবার কলেজ চত্বরে বিক্ষোভ প্রদর্শনও করেছে পরীক্ষায় বসতে না পারা পরীক্ষার্থীরা৷
সংবাদে প্রকাশ, রবিবার ছিল এসএসসির পরীক্ষা৷ বিভিন্ন পদে নিয়োগের জন্য স্টাফ সিলেকশন কমিশন তথা এসএসসি এই পরীক্ষার আয়োজন করেছিল৷ পূর্ব ঘোষিত সূচী এবং এডমিট কার্ড নিয়ে পরীক্ষার্থীরা ওইমেন্স কলেজে আসেন৷ এডমিট কার্ডে উল্লেখ ছিল সকালে সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত রিপোর্টিংয়ের সময়৷ বহু পরীক্ষার্থী এদিন নয়টা নাগাদ কলেজে পৌঁছেন৷ সেখানে তখন বোর্ডের মধ্যে লাগানো ছিল রোল নম্বর অনুযায়ী কক্ষের নাম৷ এই বোর্ড ছাড়া আর কোনও কর্মীকে সেখানে দেখা যায়নি৷ দূর দূরান্ত থেকে অনেক পরীক্ষার্থী এদিন আসেন৷ দীর্ঘ সময় অপেক্ষা করার পর কর্মকর্তারা আসেন৷ তারপর সেখানে উপস্থিত পরীক্ষার্থীদের হলের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়৷ তখনও পরীক্ষা শুরু হয়নি৷ হলের ভেতরে প্রবেশ করার আরও প্রায় ত্রিশ মিনিট পর পরীক্ষা শুরু হওয়ার কথা৷ এদিকে, সাড়ে নয়টার পর দশ মিনিট বিলম্বে প্রায় পঞ্চাশজন পরীক্ষার্থী হলের দরজায় পৌঁছে৷ কিন্তু, তাদের প্রবেশ করতে দেওয়া হয়নি৷ যদিও তখনও পরীক্ষা শুরু হয়নি৷ দশ মিনিট বিলম্বে পৌঁছা পরীক্ষার্থীরা বহুবার অনুরোধ করেছে তাদের হলে প্রবেশ করার জন্য এবং পরীক্ষায় বসতে দেওয়ার জন্য৷ কিন্তু, অবাক করার বিষয় হল তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি৷ ততক্ষণে পরীক্ষা শুরু হয়ে যায়৷ বাইরে দাঁড়িয়ে পরীক্ষা বঞ্চিতরা বিক্ষোভ দেখাতে থাকেন৷ পরে পুলিশ গিয়ে তাদের সেখান থেকে তাড়িয়ে দিয়েছে৷ কলেজ কর্তৃপক্ষের এই অমানবিক কাজে রীতিমতো ক্ষোভের সঞ্চার হয়েছে কর্মপ্রার্থী পরীক্ষার্থীদের মধ্যে৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top