News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতিবেশীদের সংঘবদ্ধ হামলায় মারাত্মক ঘায়েল মা ও ছেলে
Image

প্রতিবেশীদের সংঘবদ্ধ হামলায় মারাত্মক ঘায়েল মা ও ছেলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে৷৷ প্রতিবেশীদের সংঘবদ্ধ হামলায় গুরুতর জখম হয়েছেন দুইজন৷ ঘটনাটি ঘটেছে ধলাই জেলার আমবাসা থানার অধীন পশ্চিম কুলাই গ্রামে৷ আহতরা হলেন আরতি ত্রিপুরা (৪৩) এবং সুধন ত্রিপুরা (৩৬)৷ তাদেরকে কুলাই হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷ এই ব্যাপারে আমবাসা থানায় একটি মামলা রুজু করা হয়েছে৷ খবর লেখা পর্যন্ত গ্রেপ্তারের কোন খবর নেই৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, আরতি ত্রিপুরার স্বামী দেবেন্দ্র ত্রিপুরার সাথে প্রতিবেশী জীবন ত্রিপুরার কোন একটি বিষয় নিয়ে কিছুদিন ধরেই মতবিরোধ চলছিল৷ এই মতবিরোধের জেরে প্রায়ই দুই পরিবারের মধ্যে তর্কযুদ্ধ হচ্ছিল৷ শনিবারও দুই পরিবারের মধ্যে কোন একটি বিষয় নিয়ে বিবাদ হয়৷ এই বিবাদের মধ্যেই একসময় উত্তেজিত হয় জীবন ত্রিপুরা ও তার পরিবারের লোকজন দেবেন্দ্র ত্রিপুরার বাড়িতে চড়াও হয়৷ দেবেন্দ্র ত্রিপুরাকে মারধর করতে এগিয়ে যায়৷ তখন তাকে বাঁচাতে এগিয়ে আসেন স্ত্রী আরতি ত্রিপুরা ও ছেলে সুধন ত্রিপুরা৷ জীবন ত্রিপুরা ও তার পরিবারের লোকজন আরতি ও সুধনকে বেধরক মারধর করে৷ তাতে তারা রক্তাক্ত হন৷ তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে গিয়ে গুরুতর ঘায়েল অবস্থায় কুলাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তাদের চিকিৎসা চলছে৷ এদিকে, দেবেন্দ্র ত্রিপুরার পরিবারের তরফ থেকে গোটা ঘটনা জানিয়ে আমবাসা থানায় একটি মামলা রুজু করা হয়েছে৷ পুলিশ ঘটাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে৷ এদিকে, ঘটনার পর থেকে জীবন ত্রিপুরা ও তার পরিবারের লোকজন আত্মগোপন করে রয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top