News Flash

  • Home
  • Uncategorized
  • গৃহবধূর ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, হত্যার অভিযোগে মামলা
Image

গৃহবধূর ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, হত্যার অভিযোগে মামলা

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১১ মে৷৷ হাসিনা বেগম আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে৷ অভিযোগ মৃতার পরিবারের৷ মঙ্গলবার দুপুরে  হাসিনা বেগম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে৷ মৃত অবস্থায় তাকে হাপানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ ময়নাতদন্তের পর মৃতদেহটি হাসিনার বাবার হাতে তুলে দেয়৷ বিশালগড় নোয়াপাড়া স্থিত হাসিনার নিজ বাড়িতে স্নান করানোর সময় তার মাথায় ও শরীরে আঘাতের চিহ্ণ দেখা যায়৷ হাবিবুর রহমান অভিযোগ করে জানায় তার বোনকে স্বামী বাবুল মিঞা, তার মা, বাবা এবং ছোট ভাই মারধর করে হত্যা করে গলায় উলনা দিয়ে ঝুলিয়ে রাখে৷ হাবিবুর জানায় ২০০৮ সালে বাবুলের সাথে তার বোনকে বিয়ে দেয়৷ বর্তমানে একটি কন্যা সন্তানও রয়েছে৷ বিয়ের প্রথম দুই বছর ভাল ভাবে কাটে৷ কিন্তু তারপর থেকে নানা অজুহাতে তাকে শারীরিক ও মানসিক ভাবে অত্যাচার করত৷ যার জন্য বহুবার হাসিনা বাপের বাড়িতেও চলে এসে৷ গতবছর এলাকার বয়স্করা মিটিং এর মাধ্যমে হাসিনাকে স্বামীর বাড়িতে দেয়৷ বাবুল মিঞার বর্তমানে এক প্রতিবেশির সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে৷ হাসিনা এর প্রতিবাদ করায় তাকে হত্যা করা হয়েছে বলে মৃতার পরিবারের অভিযোগ৷ আমতলী থানার পুলিশ খবর লেখা আব্দি একজনেরও টিকির নাগাল পায়নি৷ অন্যদিকে মতিনগরে এলাকাবাসী সূত্রে খবর অভিযুক্ত বাবুল মিঞার এক নিকট আত্মীয় মামলাটি রফা দফার জন্য ব্যাগ ভর্তি টাকা নিয়ে আমতলী থানার আশেপাশে ঘুরা ফেরা করছে বলে জানা যায়৷ আমতলী থানার বক্তব্য ময়না তদন্তের রিপোর্ট আসলেই রহস্যটি উন্মোচন হবে এবং শীঘ্রই অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top