নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১১ মে৷৷ হাসিনা বেগম আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে৷ অভিযোগ মৃতার পরিবারের৷ মঙ্গলবার দুপুরে হাসিনা বেগম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে৷ মৃত অবস্থায় তাকে হাপানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ ময়নাতদন্তের পর মৃতদেহটি হাসিনার বাবার হাতে তুলে দেয়৷ বিশালগড় নোয়াপাড়া স্থিত হাসিনার নিজ বাড়িতে স্নান করানোর সময় তার মাথায় ও শরীরে আঘাতের চিহ্ণ দেখা যায়৷ হাবিবুর রহমান অভিযোগ করে জানায় তার বোনকে স্বামী বাবুল মিঞা, তার মা, বাবা এবং ছোট ভাই মারধর করে হত্যা করে গলায় উলনা দিয়ে ঝুলিয়ে রাখে৷ হাবিবুর জানায় ২০০৮ সালে বাবুলের সাথে তার বোনকে বিয়ে দেয়৷ বর্তমানে একটি কন্যা সন্তানও রয়েছে৷ বিয়ের প্রথম দুই বছর ভাল ভাবে কাটে৷ কিন্তু তারপর থেকে নানা অজুহাতে তাকে শারীরিক ও মানসিক ভাবে অত্যাচার করত৷ যার জন্য বহুবার হাসিনা বাপের বাড়িতেও চলে এসে৷ গতবছর এলাকার বয়স্করা মিটিং এর মাধ্যমে হাসিনাকে স্বামীর বাড়িতে দেয়৷ বাবুল মিঞার বর্তমানে এক প্রতিবেশির সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে৷ হাসিনা এর প্রতিবাদ করায় তাকে হত্যা করা হয়েছে বলে মৃতার পরিবারের অভিযোগ৷ আমতলী থানার পুলিশ খবর লেখা আব্দি একজনেরও টিকির নাগাল পায়নি৷ অন্যদিকে মতিনগরে এলাকাবাসী সূত্রে খবর অভিযুক্ত বাবুল মিঞার এক নিকট আত্মীয় মামলাটি রফা দফার জন্য ব্যাগ ভর্তি টাকা নিয়ে আমতলী থানার আশেপাশে ঘুরা ফেরা করছে বলে জানা যায়৷ আমতলী থানার বক্তব্য ময়না তদন্তের রিপোর্ট আসলেই রহস্যটি উন্মোচন হবে এবং শীঘ্রই অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে৷

গৃহবধূর ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, হত্যার অভিযোগে মামলা
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















