News Flash

  • Home
  • দেশ
  • অন্ধ্র-ওডিশার বিধানসভা ভোট, তেলুগু–ওড়িয়াতে পৃথক পোস্ট প্রধানমন্ত্রীর
Image

অন্ধ্র-ওডিশার বিধানসভা ভোট, তেলুগু–ওড়িয়াতে পৃথক পোস্ট প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১৩ মে (হি. স.): সোমবার দেশের লোকসভা নির্বাচনের পাশাপাশি দুই রাজ্য অন্ধ্রপ্রদেশ ও ওডিশায় চলছে বিধানসভা নির্বাচন। চতুর্থ দফায় ওডিশাতে ৬ লোকসভা কেন্দ্রের পাশাপাশি ভোট হচ্ছে ২৮ বিধানসভা আসনেও। আর অন্ধ্রপ্রদেশের ২৫ লোকসভা আসনের পাশাপাশি ১৭৫ বিধানসভা আসনে ভোট হচ্ছে।

ওডিশা ও অন্ধ্রপ্রদেশ এই দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে নরেন্দ্র মোদী ওড়িয়া এবং তেলুগু ভাষায় সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন। তাতে বার্তা, ‘আপনার ভোট, আপনার মত। তা জোরদার করুন।’ পাশাপাশি দেশব্যাপী গণতন্ত্রের উৎসবে সকলকে শামিল হওয়ার আহ্বান জানান তিনি। বিশেষভাবে মহিলা ও যুব সম্প্রদায়কে ‍ভোটে যোগদানের বার্তা দিয়েছেন তিনি।

উল্লেখ্য, ওডিশা ও অন্ধ্রপ্রদেশ এই দুই রাজ্যেই এবার বিজেপি ক্ষমতায় ফিরবে বলে প্রাক নির্বাচনী সমীক্ষার পূর্বাভাস। তবে সবই বোঝা যাবে ফলপ্রকাশের পর।

Releated Posts

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top