News Flash

  • Home
  • Uncategorized
  • গেরুয়া শিবিরকে টেক্কা দিতে লাল ঝান্ডা নিয়ে বাইক বাহিনীর র্যালী আগরতলায়
Image

গেরুয়া শিবিরকে টেক্কা দিতে লাল ঝান্ডা নিয়ে বাইক বাহিনীর র্যালী আগরতলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মে৷৷ শক্তির মহড়া দিতে হচ্ছে শাসক দলকেও৷ বুধবার সিপিএম সদর মহকুমা কমিটি আগরতলা শহরে বিশাল বাইক র্যালি সংগঠিত করেছে৷ গত ৬ মে বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে অভ্যর্থনা জানাতে দলের রাজ্য কমিটি বিশাল বাইক র্যালির আয়োজন করেছিল৷ ধারণা করা হচ্ছে, এরই পাল্টা হিসেবে শাসক দলও নিজেদের শক্তির পরিচয় দিয়েছে৷
এদিন এমবিবি কলেজ চত্বর থেকে সিপিএম সদর জেলা কমিটির সদস্যরা কর্মী সমর্থকদের নিয়ে আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে৷ তবে, বিজেপিকে পাল্টা দিতে নয় কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদেই এই বাইক র্যালি সংগঠিত করা হয়েছে বলে জনৈক সিপিএম সদর জেলা কমিটির সদস্য জানিয়েছেন৷ তাঁর বক্তব্য, কেন্দ্রীয় সরকার একের পর এক জনবিরোধী নীতি গ্রহণ করছে৷ রাজ্যকে নানাভাবে বঞ্চনা করা হচ্ছে৷ রেগায় শ্রম দিবস কমিয়ে দিয়েছে৷ অথচ দলের সর্বভারতীয় নেতা রাজ্যে এসে মিথ্যা এবং কুৎসা ছড়িয়ে গেছেন৷ সিপিএম বিজেপি সর্বভারতীয় সভাপতির রাজ্যের বিরুদ্ধে সমস্ত বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে৷ ঐ সদস্যের মতে, রাজ্যবাসীকে বিজেপি সম্পর্কে সজাগ ও সতর্ক রাখা প্রয়োজনীয় হয়ে পড়েছে৷ তিনি জানান, রাজ্যের বিভিন্ন স্থানে সিপিএম’র মহকুমা এবং জেলা কমিটিগুলি আগামীদিনে এই ধরনের আরো র্যালি সংগঠিত করবে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top