News Flash

  • Home
  • Uncategorized
  • ছেলে ও স্ত্রীর হাতে মার খেয়ে অপমানে আত্মঘাতি এক ব্যক্তি
Image

ছেলে ও স্ত্রীর হাতে মার খেয়ে অপমানে আত্মঘাতি এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মে৷৷ ছেলে ও স্ত্রীর হাতে মার খেয়ে অপমানে আত্মহত্যা করলেন এক ব্যক্তি৷ জানা গেছে, বিশালগড় জাঙ্গালিয়ার বাসিন্দা পেশায় রিক্সা চালক কানাইলাল দাস(৪২) সোমবার রাত এগারটা নাগাদ শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যা করেছেন৷ জানা গেছে, গতকাল রাতে বাড়ি ফেরার পর স্ত্রী পূর্ণিমা দাসের সাথে কানাইলাল দাসের প্রচন্ড ঝগড়া হয়৷ উত্তেজিত অবস্থায় একসময় স্ত্রীর উপর হাত তুলেন কানাইলাল দাস৷ এই ঘটনা ছেলে ধ্রুব দাস ও স্ত্রী মিলে তাকে প্রচন্ড মারধর করেছে৷ অপমান সহ্য করতে না পেরে রাতেই ঘরে ঢুকে কেরোসিন ঢেলে শরীরে আগুন লাগিয়ে দেন তিনি৷ প্রথমে তাকে বিশালগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করেন৷ জিবি হাসপাতালে আজ সকাল সাতটা নাগাদ তার মৃত্যু হয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top