News Flash

  • Home
  • Uncategorized
  • বাহুবলীর উন্মাদনায় নতুন মাত্রা, গোটা বিমান ভাড়া করে ছবি দেখে গেলেন বাংলাদেশের দর্শকরা
Image

বাহুবলীর উন্মাদনায় নতুন মাত্রা, গোটা বিমান ভাড়া করে ছবি দেখে গেলেন বাংলাদেশের দর্শকরা

কলকাতা, ৫ মে (হি.স.) : বাহুবলী -২ কে ঘিরে উন্মাদনায় নতুন মাত্রা যোগ করলেন বাংলাদেশের দর্শকরা| আস্ত একটা চার্টাড বিমান ভাড়া করে ছবি দেখতে ভারতে এলেন চল্লিশজন দর্শকের একটি দল| কলকাতার একটি মাল্টিম্পেক্সে ছবি দেখে আবার নিজেদের দেশে ফিরেও গেলেন ওই বাংলাদেশী দর্শকরা| শুক্রবার এমনটাই জানা গেছে| ছবি দেখে আল্পুত প্রতিবেশী দেশের সিনেমাপ্রেমীরা|

জানা গেছে, ছবিটি যেদিন মুক্তি পায়, তার আগেই অনলাইনে বাংলাদেশের কেউ কেউ টিকিট ৱুক করেছিলেন| বিক্ষিপ্তভাবে দুএকজন ছবিটি দেখতে এসেছিলেন, এমন দাবি শোনা গিয়েছিল| কিন্তু এবার চল্লিশ জনের একটি দল| নিজেরা বিমান ভাড়া করলেন| সেই চার্টার্ড ফ্লাইট শুধুমাত্র উড়ে এল বাহুবলীর দর্শকদের নিয়ে| বিমানবন্দরে নেমে তাঁরা সোজা গেলেন দক্ষিণ কলকাতার একটি মাল্টিপ্লেক্সে| সেখানে ছবিটি দেখে নিজের দেশেও ফিরে গেলেন|

যাঁরা উড়ে এলেন, তাঁদের মধ্যে ইবনা হাসানা খান, সাগর হাসান, ফরজানা, রোজা জানালেন, বাহুবলী সিরিজের প্রথম ছবি দেখার পরই অপেক্ষায় ছিলাম| দ্বিতীয় ছবি আসার আগে থেকেই তৈরি ছিলাম| দেখার আনন্দই আলাদা|  মনের সুখে ওঁরা সেলফি তুললেন| যাঁরা আসতে পারেননি, সোসাল সাইটে তাঁদের জন্য পাঠিয়ে দিলেন লাইভ আপডেট|

চিকিসার জন্য বা অন্য কাজে ঢাকা থেকে কলকাতায় এসেছেন| একটা সিনেমা দেখে গেলেন| এমনটা অনেক সময়ই হয়ে থাকে| আমরা জানতেও পারি না| কোনও কোনও শিল্পীর গানের অনুষ্ঠানে হাজির থাকবেন বলে ঢাকা থেকে একজন বা দুজন উড়ে এসেছেন, এমনটাও দেখা গেছে| তাই বলে আস্ত বিমান ভাড়া করে কলকাতায় সিনেমা দেখতে আসা! এমনটাই ঘটল বাহুবলী ২ কে ঘিরে|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top