News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মুতে পৃথক দু’টি পথ দুর্ঘটনায় মৃত ৬, আহত ৫৫
Image

জম্মুতে পৃথক দু’টি পথ দুর্ঘটনায় মৃত ৬, আহত ৫৫

জম্মু, ৪ মে (হি.স.): জম্মুর ডোডা এবং পুঞ্চ জেলায় পৃথক দু’টি পথ দুর্ঘটনায় প্রাণ হারালনে ৬ জন| উভয় দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫৫ জন| প্রথম দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে, ডোডা জেলার ভাদেরওয়াহ এলাকায়| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে বানি থেকে ভাদেরওয়াহ যাচ্ছিল একটি মিনিবাস| চালক নিয়ন্ত্রণ হারালে মিনিবাসটি বরফের ব্লকে ধাক্কা মেরে ৮০০ ফুট গভীর খাদে পড়ে যায়| দুর্ঘটনাস্থলেই মৃতু্য হয় ৫ জন যাত্রীর| কপালজোরে বেঁচে গিয়েছেন ১০ জন যাত্রী| আহত যাত্রীদের মধ্যে কয়েকজনের অবস্থা অবশ্য আশঙ্কাজনক, তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে|

বৃহস্পতিবার সকালে দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটেছে পুঞ্চ জেলার মান্ডি এলাকায়| পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায় একটি বাস| এই দুর্ঘটনায় মৃতু্য হয়েছে এক জন যাত্রীর| আহত হয়েছেন অন্তত ৪৫ জন| আহত যাত্রীদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক| বেশ কয়েকজন যাত্রীকে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়েছে, আশঙ্কাজনক অবস্থায় বাকিরা হাসপাতালে চিকিত্সাধীন|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top