News Flash

  • Home
  • Uncategorized
  • চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার জুয়েলারি দোকানে, ধৃত চোর
Image

চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার জুয়েলারি দোকানে, ধৃত চোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল৷৷ উদয়পুরে ভাড়াবাড়ি থেকে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার হল বিশালগড় কে কে মার্কেটের ভাগ্যলক্ষ্মী জুয়েলার্স থেকে৷ রবিবার সকাল ১১টা নাগাদ আর কে পুর থানা এবং বিশালগড় থানার পুলিশের যৌথ অভিযানে চুরি যাওয়া স্বর্ণালঙ্কারগুলি উদ্ধার করা হয়েছে৷ খবরে জানা গিয়েছে, গতকাল দুপুর ১টা নাগাদ উদয়পুরস্থিত র্যায়েল ইন হোটেল এন্ড গেস্ট হাউসের পার্শ্ববর্তী একটি বাড়িতে স্বর্ণালঙ্কার চুরি হয়৷ পুলিশ তদন্তে নেমে হোটেলের সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে সনাক্ত করে৷ গতকাল রাতেই অভিযুক্ত রাজীব দে-কে উদয়পুরের শালগড়াস্থিত শ্বশুর বাড়ি থেকে গ্রেপ্তার করে৷ অভিযুক্তের বাড়ি আগরতলার যোগেন্দ্রনগরের বনকুমারীতে বলে জানা গিয়েছে৷ পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারে চুরি যাওয়া স্বর্ণালঙ্কারগুলি বিশালগড়ের ভাগ্যলক্ষ্মী জুয়েলার্স এর মালিক উৎপল করের কাছে বিক্রি করেছে৷ আর কে পুর থানার পুলিশ বিশালগড় থানার সাথে যোগযোগ করে ধৃতকে নিয়ে আজ দুপুরে চুরি যাওয়া স্বর্ণালঙ্কারগুলি উদ্ধার করে৷ আর কে পুর থানায় মামলার নম্বর ৬৭/১৭৷ গোপন সূত্রে খবর ভাগ্যলক্ষ্মী জুয়েলার্সের মালিক উৎপল কর চোরচক্রের সাথে জড়িত৷ চুরি যাওয়া স্বর্ণালঙ্কার তিনি কেনাবেচা করে৷ তার এই কুকর্ম সম্পর্কে বিশালগড়বাসীর অজানা নয়৷ বর্তমানে উৎপল কর পালিয়ে গা ঢাকা দিয়ে রয়েছেন বলে পুলিশ জানিয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top