News Flash

  • Home
  • Uncategorized
  • প্রকল্পের শুরু থেকে রেগার কাজের হিসাব চাইল কেন্দ্র, দৌড়ঝাপ রাজ্য প্রশাসনে
Image

প্রকল্পের শুরু থেকে রেগার কাজের হিসাব চাইল কেন্দ্র, দৌড়ঝাপ রাজ্য প্রশাসনে

আগরতলা, ৩০ এপ্রিল(হিঃস)৷৷ ২০০৫-০৬ অর্থ বছর থেকে রেগার কাজের হিসাব চেয়েছে কেন্দ্র৷ রাজ্যের ব্লকের পৌঁছে গেছে এই নির্দেশনামা৷ হিসাব জমা দিতে হবে মে মাসের মধ্যে৷ দেশে রেগা চালু হয়েছিল ২০০৫-০৬ অর্থ বছরে৷ প্রথমে পঞ্চাশটি জেলায় চালু হয় রেগার কাজ৷ এরমধ্যে ছিল ত্রিপুরার ধলাই জেলা৷ রেগার উদ্দেশ্য ছিল গ্রামীণ কর্মসংস্থানের মাধ্যমে সৃষ্টি ৷ শুরুতেই এই রাজ্যে রেগা পরিণত হয় রাজনৈতিক অস্ত্র হিসাবে৷ রাজ্য প্রশাসন সূত্রে জানা গেছে, সাতদিন আগে চিঠি এসেছে পাঁচ ছয় অর্থ বছর থেকে এখন অবধি ব্যয়িত রেগার টাকা নিরিখে হিসাব দিতে হবে৷ এই নির্দেশ আসার পর থেকেই শুরু হয়েছে দৌড়ঝাঁপ৷ দেখা দিয়েছে সমস্যাও৷ কারণ দশ বছর আগে যে কাজ হয়েছে যে সেক্রেটারি করেছেন উনি বদলি হয়ে অন্য ব্লকে চলে গেছেন৷ কেউ কেউ আবার অবসর গ্রহণ করেছেন৷ বর্তমান সেক্রেটারি কিভাবে হিসাব তৈরি করবেন তা নিয়ে জটিলতা রয়েছে৷ তাছাড়া পাঁচ ছয় থেকে এখন অবধি বড় বড় পঞ্চায়েতে গুলিতে ব্যয়িত অর্থের পরিমাণ দশ থেকে এগারো কোটি টাকা৷ কাগজে কলমে যা দেখানো হয়েছে বাস্তবে তার প্রতিফলন দেখানো খুব কঠিন৷ একাধিক পঞ্চায়েত সূত্রে জানা গেছে এই ধরনের কাগজ লোপাট হয়ে গেছে বহু ক্ষেত্রে৷ রেগার অর্থে পাকা নালা ও ইট সলিং অনেক ক্ষেত্রেই উধাও হয়েগেছে৷ এই ধরনের অদূশ্য কাজের হিসাব কীভাবে দেওয়া হবে তা নিয়েই তাই ত্রাহি বর উঠেছে প্রশাসনে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top