নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ এপ্রিল৷৷ কাজ না করে রেগার টাকা আত্মসাতের অভিযোগ উঠল শাসকদলীয় তিন কর্মীর বিরুদ্ধে৷ ঘটনা বিশালগড় আর ডি ব্লকের অন্তর্গত প্রভুরামপুর গ্রাম পঞ্চায়েতে৷ কেন্দ্রীয় সরকার রেগার টাকা চুরি বন্ধের জন্য জিও ট্যাগিং সিস্টেম চালু করলেও কিভাবে টাকা আত্মসাৎ করা যায় তার ফর্মূলা আবিষ্কার করে ফেলে লুটেরা বাহিনী৷ যার প্রমাণ পাওয়া যায় প্রভুরামপুর গ্রাম পঞ্চায়েতে৷ অভিযোগে জানা যায় প্রভুরামপুর গ্রাম পঞ্চায়েতের ৮নং ওয়ার্ডের বাসিন্দা জলিল মিয়ার রেগায় পুকুর খননের কাজ আসে৷ ঐ পুকুর খননে ১২০০ শ্রমদিবস কাজ দেওয়া হয়৷ কাজ হয়েছে ৬০০ শ্রমদিবস৷ শ্রমিকরা ব্যাঙ্কে টাকা তুলতে গিয়ে তাদের চক্ষু চড়কগাছ ঐ পঞ্চায়েতের শাসক দলের তিন জন আমিনুল ইসলাম, ব্রাঞ্চ সম্পাদক বাবর মিয়া ও হাবিবুল বাসার কাজ না করে টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ৷ শ্রমিকরা জানান, এই তিন মোড়ল পুকুর খননের কাজের স্থলে একবারের জন্যও আসেনি৷ অথচ ঐ পুকুরের কাজের টাকা তারাও সমান ভাবে পেয়েছে বলে অভিযোগে জানা গেছে৷ একজন শ্রমিক ক্ষোভ জানিয়ে বলেন, ঐ পুকুরে ৬০০ শ্রমদিবস কাজ হয়েছে৷ কিন্তু তিন মোড়ল ও পঞ্চায়েতের এক কর্মকর্তা মিলে ৭০০ শ্রমদিবস কাজ দেখিয়েছেন৷ এতে শ্রমিকরা ন্যায্য টাকা থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ৷ তাছাড়া অভিযোগে আরো জানা যায়, এই তিন মোড়ল প্রকৃত কৃষকদের সরকারি সার না দিয়ে নিজেরা আত্মসাৎ করছেন৷ শাসক দলের ক্যাডার বলে কথা৷ তাদের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস নেই৷ ৮নং ওয়ার্ডের বাসিন্দাদের দাবি এই তিন মোড়লের মায়াজাল থেকে তাদের রক্ষার জন্য এগিয়ে আসে প্রশাসন৷
রেগার টাকা আত্মসাতের অভিযোগ শাসক দলীয় তিন কর্মীর বিরুদ্ধে
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















