News Flash

  • Home
  • Uncategorized
  • রহিমপুর মাদ্রাসায় ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ এলাকাবাসীর
Image

রহিমপুর মাদ্রাসায় ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ এলাকাবাসীর

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৭  এপ্রিল৷৷ সংখ্যালঘু মুসলিম পিছিয়ে পরা ছেলে মেয়েদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি ভারতীয় কৃষ্টি সংসৃকতি সহ আধুনিক শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসা গুলিতে কেন্দ্রীয় সরকার কোটি কোটি টাকা খরচ করছে৷ কিন্তু রাজ্যের মাদ্রাসা গুলিতে চলছে হরির লোট৷ কোথাও নতুন ভবন নির্মাণে কেলেঙ্কারি কোথাও স্টাইপেন্ডের টাকা আত্মসাৎ, আবার ছাত্র ছাত্রীদের খাবারের টাকাও গিলে খাচ্ছে একাংশ শিক্ষক৷ যার বাস্তব চিত্র ধরা পড়েছে বক্সনগরের রহিমপুর ইসলামিয়া জুনিয়র মাদ্রাসায়৷ এই মাদ্রাসায় গত দুই বছরে মিড ডে মিল খাবারের প্রায় দুই লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ তুলেছে এলাকাবাসী৷ এলাকার প্রায় ৬০ জন ব্যক্তি স্বাক্ষর প্রদান করে মাদ্রাসা সেলের ডেপুটি ডাইরেক্টরের নিকট ২৯ মার্চ অভিযোগ পত্রটি প্রদান করেন৷ এলাকাবাসী জানান এই মাদ্রাসায় ৩/৪ বছর পূর্বে তৎকালীন মহকুমা শাসক শুভাশিষ দাস তদন্ত করে মিড ডে মিলের রেজেস্ট্রি খাতায় কিছু গড়মিল পেয়ে ডাইরেক্টরের নিকট রিপোর্ট করেছিলেন৷ তারপর মাদ্রাসায় ভার প্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্বে আসে সুমন মিঞা৷ শিক্ষক সুমন মিঞা হগব মার্কার সুবিধা নিয়ে গত দুই বছরে প্রায় দুই লক্ষ টাকা মিড ডে মিল থেকে আত্মসাৎ করেছে বলে অভিযোগ৷ ২০১৫ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত টাকা দুই বছর শিক্ষক সুমন মিঞা ছাত্রছাত্রীদের গড় উপস্থিত ছিল সেখানে ৫২ দিন সেখানে মিড ডে মিলের ফিডিং খাতায় ১১৮ দিন করে দেখানো হয়েছে৷ অভিযোগকারীদের হিসাব অনুযায়ী দুই বছরের মিড ডে মিলে খাওয়ানো হয়েছে প্রায় ৬০০ দিন৷ এই শিক্ষক বাবু প্রতিদিন ৬৬ জন অতিরিক্ত ছাত্রছাত্রীর হাজিরা দেখিয়ে ৩৯৬০০ জন ছাত্রছাত্রীর মিড ডে মিলের খাবারের টাকা আত্মসাৎ করেছে৷ এলাকাবাসী অভিযোগ পত্রে দুই বছরের প্রতিটি মাস অনুযায়ী তথ্য তুলে ধরেছে৷ সরকারী নিয়ম অনুযায়ী ৩৯৬০০ ছাত্র ছাত্রীর সেই বরাদ্দ হওয়ার কথা ১,৬৭,২০০ টাকা৷ অভিযোগকারীরা মাদ্রাসা সেলের ডাইরেক্টরের কাছে অভিযোগ পত্রটি জমা দেয়৷ যার প্রতিলিপি শিক্ষা দপ্তরের বিভিন্ন আধিকারিক সহ মহকুমা শাসক ও জনপ্রতিনিধিদের হাতে জমা দিয়েছে৷ এলাকাবাসীর অভিযোগ শিক্ষক সুমন মিঞার সাথে এলাকার শাসক দলের নেতাদের সুসম্পর্ক থাকায় অভিযোগ জানানোর পরও দপ্তর কোন ব্যবস্থা নিচ্ছে না৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top