News Flash

  • Home
  • Uncategorized
  • রবীন্দ্র ভবনের জন্য আনা হচ্ছে কবিগুরুর নতুন মর্মর মূর্ত্তি
Image

রবীন্দ্র ভবনের জন্য আনা হচ্ছে কবিগুরুর নতুন মর্মর মূর্ত্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল৷৷ পুরুলিয়া থেকে আনা হচ্ছে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মর্মর মূর্ত্তি৷ ২০১২ সালে রবীন্দ্র শতবার্ষিকী ভবন আনুষ্ঠানিক উদ্বোধনের সময় কবিগুরুর যে মর্মর মূর্ত্তি বসানো হয়েছিল তা নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল৷ রবীন্দ্রনাথ ঠাকুরের চেহারার সাথে  কার্ল মার্কসের মিল খঁুজে পাওয়া যাচ্ছিল৷ এই ঘটনায় বিতর্ক দেখা দেয়৷ নানা মহলের সমালোচনার মুখে পড়ে রাজ্য সরকার বাধ্য হয়ে সরিয়ে নেয় মূর্ত্তিটি৷ এরপর নতুন মূর্ত্তি তৈরীর বরাত দেওয়া হয় পুরুলিয়ার শিল্পী ধ্রুব দাসকে৷ ইতিমধ্যেই মূর্ত্তি তৈরীর কাজ সম্পন্ন হয়েছে৷ গতকাল সন্ধ্যায় পুরুলিয়া থেকে সড়ক পথে রাজ্যের উদ্দেশ্যে মূর্ত্তিটি নিয়ে রওয়না দেওয়া হয়েছে৷ ধারণা করা হচ্ছে পাঁচ ছয়দিনের মধ্যে আগরতলায় এসে পৌঁছবে কবিগুরুর নতুন মর্মর মূর্ত্তি৷ এও ধারণা করা হচ্ছে ২৫শে বৈশাখ মূর্ত্তিটির আবরণ ইন্মোচন করতে চাইছে রাজ্য সরকার৷ তবে, এবার এই মূর্ত্তি নিয়ে নতুন কোন বিতর্কের সৃষ্টি হয় কিনা, সেটাই এখন দেখার বিষয়৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top