News Flash

  • Home
  • Uncategorized
  • দূর্ঘটনায় প্রাণ গেল যুবকের
Image

দূর্ঘটনায় প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল৷৷ বাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে৷ জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে নয়টা নাগাদ  উদয়পুর বাজার এলাকায় একটি বাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়৷ দূর্ঘটনায় বাইক চালক সৌরভ সূর(২৭) গুরুতর আহত হন৷ স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে প্রথমে ত্রিপুরা সুন্দরী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসকরা তাকে জি বি হাসপাতালে স্থানান্তর করেন৷ জি বি হাসপাতালে রাত দেড়টা নাগাদ তার মৃত্যু হয়েছে৷ পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে৷ কিন্তু, চালক পলাতক বলে পুলিশ জানিয়েছে৷ স্থানীয় জনগণ জানিয়েছেন, ট্রাকটি বেপরোয়া গতিতে ছিল৷ বাইকটি সামনে আসতেই নিয়ন্ত্রণ রাখতে পারেননি ট্রাক চালক৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top