News Flash

  • Home
  • Uncategorized
  • ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ কিশোরের বিরুদ্ধে
Image

৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ কিশোরের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল৷৷ ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল ১৫ বছরের এক কিশোরের বিরুদ্ধে৷ পুলিশ ঐ কিশোরকে গ্রেপ্তার করেছে৷ ঘটনাটি ঘটেছে ঊনকোটি জেলার ইরানী থানার অধীন লাটিয়াপড়ায়৷ ধৃত কিশোরের নাম হাবিব আলি৷ বয়স ১৫ বছর৷ ইরানী থানায় ধর্ষণ সংক্রান্ত মামলার নম্বর ২৬/১৭৷ মামলাটি হয়েছে ভারতীয় দন্ডবিধির ৩৭৬ ধারা মোতাবেক৷ জানা গিয়েছে, প্রতিবেশী ৯ বছরের এক শিশুকে ফুসলিয়ে নিয়ে যায় এবং ধর্ষণ করে৷ বিষয়টি শিশুটির মা বাবা বুঝতে পারে৷ পরে শিশুটির অভিভাবক ইরানী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন৷ সেই মোতাবেক পুলিশ ঐ কিশোরকে গ্রেপ্তার করেছে৷ শিশু ও কিশোর দুজনেরই ডাক্তারী পরীক্ষা করানো হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো বিস্ময়ের সঞ্চার হয়েছে৷ ১৫ বছরের কিশোরের মানসিক অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে সেই এই ধরনের কাজকর্ম করতে পারল৷ বয়সন্ধিকালের এই মারাত্মক প্রবণতা রুখতে পারিবারের লোকদেরও অনেকটা সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন মনোবিদরা৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top