News Flash

  • Home
  • Uncategorized
  • তিন তালাক প্রথা রদ নিয়ে বিরোধীতা হলেও ভারত সরকার সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেবে, জানালেন আইন রাষ্ট্রমন্ত্রী
Image

তিন তালাক প্রথা রদ নিয়ে বিরোধীতা হলেও ভারত সরকার সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেবে, জানালেন আইন রাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল৷৷ নারী পুরুষ উভয়কেই সংবিধান সমানাধিকার দিয়েছে৷ তাই তিন তালাক প্রথা রদ

মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পি পি চৌধুরী৷ ছবি নিজস্ব৷

নিয়ে বিরোধীতা হলেও ভারত সরকার সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেবে৷ স্পষ্ট জানিয়ে দিলেন কেন্দ্রীয় আইন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পি পি চৌধুরী৷ তাঁর মতে, কিছু ধর্মীয় সংগঠন সংশ্লিষ্ট বিষয়ে যে ধরনের ধারণা পোষণ করে চলেছে তা সুস্থ সমাজের পক্ষে সহায়ক নয়৷
মঙ্গলবার রাজ্য সফরে এসে এক সাংবাদিক সম্মেলনে তিন তালাক নিয়ে প্রশ্ণের উত্তরে আইন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বলেন, তিন তালাক ইস্যুটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিবেচনাধীন৷ কেন্দ্রীয় সরকার সাংবিধানিক ব্যবস্থার মধ্যে থেকেই সংশ্লিষ্ট বিষয়ে অবস্থান স্পষ্ট করে দিয়েছে৷ তিনি বলেন, সংবিধানে নারী ও পুরুষের সমানাধিকারের কথা বলা হয়েছে৷ আর এই অধিকার খর্ব হবে এমন কিছুই মেনে নেওয়া যায় না৷ তাঁর মতে, এই ধরনের বিবাহ বিচ্ছেদের পদ্ধতি মহিলাদের স্বার্থের অনুকূলে নেই৷ নিজের বক্তব্যের সপক্ষে উদাহরণ দিয়ে তিনি আরও বলেন, ভারত ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র৷ কিন্তু, ইসলামিক রাষ্ট্রগুলি যেমন আফগানিস্তান, ইরান, সৌদিআরব, পাকিস্তান প্রভৃতি দেশেও এই ধরনের বিবাহ বিচ্ছেদ পদ্ধতি অনেকটাই প্রত্যাখ্যান করে নেওয়া হয়েছে৷ আর এদেশে কিছু ধর্মীয় সংগঠন যেভাবে এই প্রথার পক্ষে সওয়াল করছেন তা কোনও ভাবেই ঐ জনগোষ্ঠীর স্বার্থের অনুকূলে যাবে না৷ তিনি জোর গলায় বলেন, সংবিধান মেনে মুসলীম সম্প্রদায়কে আইন তৈরী করতে হবে৷ এদিকে, মুসলীম পার্সোন্যাল ল বোর্ড এর দাবি, গত দুই বছরে ভারতে হিন্দু সমাজে সর্বাধিক বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটেছে৷ তিন তালাক প্রথা চালু থাকা সত্বেও মুসলীম সমাজে বিবাহ বিচ্ছেদের ঘটনা অনেক কম৷ এই বিষয়ে কেন্দ্রীয় আইন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, ল বোর্ডের ঐ তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন৷ তাদের দাবি সংবিধান সম্মত নয়৷
এদিকে, একদিনের রাজ্য সফরে এসে তথ্য প্রযুক্তি দপ্তরের রাষ্ট্রমন্ত্রী পি পি চৌধুরী রাজ্য সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্প সঠিক বাস্তবায়ন না করার অভিযোগ তুলেন৷ একই সঙ্গে তিনি রাজ্যে আইন শৃঙ্খলার চরম অবনতির অভিযোগও তুলেন৷ মঙ্গলবার সকালে আগরতলা বিমান বন্দরে অবতরণের পর তার জন্য বরাদ্দ তিনটি গাড়িতে লাল বাতি লাগানো আছে দেখে তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেন৷ তিনি রাজ্য সরকারের আধিকারীকদের জানিয়েছেন আদালতের নির্দেশের পর এমনটা হওয়া কোনও ভাবেই উচিত হয়নি৷ পরে লাল বাতি খুলে দিয়ে তিনি গাড়িতে উঠেন৷
পরে বিজেপির রাজ্য কার্য্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, কেন্দ্রে বিজেপি সরকার আসার পর রাজ্যের উন্নয়নে সব থেকে বেশি প্রাধান্য দিচ্ছে৷ গত ষ৬০-৬৫ বছরে যা হয়নি তা তিন বছরে বিজেপি শাসনে সম্পূর্ণ হয়েছে৷ জাতীয় সড়কের সংখ্যা তিন বছরে এক থেকে পাঁচটি হয়েছে৷ একেই সঙ্গে স্মার্ট সিটি, নতুন করে কৃষি বিজ্ঞান কেন্দ্র স্থাপন, তথ্য প্রযুক্তি ক্ষেত্র সহ বিভিন্ন বিষয়ে বহু প্রকল্পের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ কিন্তু, কোন প্রকল্পেরই সঠিক বাস্তবায়ন হচ্ছে না বলে তিনি অভিযোগ করেছেন৷ তিনি জানান, কেন্দ্রীয় সরকার আগে ৮০ শতাংশ অর্থ দিত রাজ্যকে৷ কিন্তু, বিজেপি সরকার আসার পর ৯০ শতাংশ অর্থই দিচ্ছে কেন্দ্র৷ তারপরও কেন্দ্র দিচ্ছে না বলে জিগির দেওয়া হচ্ছে৷ উপজাতিদের ক্ষেত্রেও কেন্দ্রীয় সরকারের বরাদ্দ সঠিক ভাবে পৌঁছায় না৷ তিনি রাজ্যের কর্মচারীদের বঞ্চনার অভিযোগ তুলে রাজ্য সরকারকে তুলো ধুনো করেছেন৷ তিনি বলেন, নারী নির্যাতন, খুন, সন্ত্রাস ক্রমেই এরাজ্যে বেড়ে চলেছে৷ তবে জনমনের ক্ষোভ এখন ফেটে পরার সময় হয়েছে৷ এবং আগামী বিধানসভা নির্বাচনে এর প্রতিফলন ঘটবে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top