News Flash

  • Home
  • Uncategorized
  • তনুশ্রী হত্যা মামলায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আদালতে ধর্ণা মহিলাদের, স্বামী জেল হাজতে
Image

তনুশ্রী হত্যা মামলায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আদালতে ধর্ণা মহিলাদের, স্বামী জেল হাজতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল৷৷ রাজধানী আগরতলা শহরের ধলেশ্বর এলাকার গৃহবধূ তনুশ্রী রায় চৌধুরী হত্যা

তনুশ্রী রায় চৌধুরী হত্যা মামলায় অভিযুক্তদোর সর্বোচ্চ শাস্তির দাবীতে মৃতার পরিবার ও এলাকাবাসী আদালত চত্বরে ধর্ণা দেন৷ ছবি নিজস্ব৷

মামলায় প্রধান অভিযুক্ত তথা মৃতার স্বামী দিপ্তনু রায় চৌধুরীকে পুলিশ মঙ্গলবার আদালতে তুলেছে৷ আদালত দিপ্তনুকে চৌদ্দ দিনের জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছে৷ অন্যদিকে, এই হত্যা মামলায় অভিযুক্ত দিপ্তনু রায় চৌধুরী ও তার মা-বাবার সর্বোচ্চ শাস্তির দাবীতে এদিন আদালত চত্বরে ধর্ণা প্রদর্শন করেছেন মৃতার পরিবারের লোকজন এবং এলাকার মহিলারা৷ তাদের দাবী দিপ্তনু রায় চৌধুরী ও তার মা বাবাকে ফাঁসির সাজা ঘোষণা করা হোক৷ এই দাবী নিয়ে এদিন আদালত চত্বরো জোরা আওয়াজ তুলেন তারা৷ প্রসঙ্গত, রাজধানী আগরতলা শহরের ধলেশ্বর এলাকার গৃহবধূ তনুশ্রী রায় চৌধুরীকে শহরের একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয় শরীরে বিষক্রিয়া হয়েছে বলে৷ সেখানেই তাঁর মৃত্যু হয়৷ মৃতার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের বক্তব্য তনুশ্রী মুখে মাস্ক না পড়ে পাখীর খাচায় কীটনাশক দিয়েছিল৷ তাতেই সে অসুস্থ হয়ে পড়ে৷ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তার মৃত্যু হয়৷
অন্যদিকে, মৃতার বাপের বাড়ির লোকজনদের অভিযোগ পরিকল্পিত ভাবে তনুশ্রীকে হত্যা করা হয়েছে৷ মুখে বিষ ঢেলে দেওয়া হয়েছিল৷ যাতে সে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পরে৷ আর হয়েছেও তাই৷ মৃতার বাপের বাড়ির লোকজনের অভিযোগ পেয়ে পুলিশ গ্রেপ্তার করে স্বামী দিপ্তনু রায় চৌধুরীকে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top