News Flash

  • Home
  • Uncategorized
  • গোমাতা রক্ষা ও বিকিকিনি নিয়ে বিশালগড়ে রাজনৈতিক চাপান উতোর
Image

গোমাতা রক্ষা ও বিকিকিনি নিয়ে বিশালগড়ে রাজনৈতিক চাপান উতোর

নিজস্ব প্রতিনিদি, চড়িলাম, ২২ এপ্রিল৷৷ শনিবারে বিকালে ২ শতাধিক ব্যবসায়ী বিশালগড়স্থিত বাইদ্যাদিঘি বাজার শেডে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত করেছে৷ বিশেষ করে গতকাল সকালে বিজেপি রাজ্য প্রভারি সুনীল দেওধরের নেতৃত্বে একদল যুবমোর্চা কর্মীরা গরু বোঝাই গাড়ি আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছিল৷ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিশালগড় গরু ব্যবসায়ী সংগঠন৷ ব্যবসায়ীরা জানান গোমাতা রক্ষার নামে রাজ্যে অশান্তির পরিবেশ সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে৷ তারা বলেন গরু ব্যবসার মাধ্যমে কয়েক হাজার লোক জীবিকা নির্বাহ করছে৷ সরকারী রাজস্ব দিয়ে ব্যবসা করছে৷ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উভয় সম্প্রদায়ের লোক ব্যবসার মাধ্যমে সংসার চালায়৷ গরু ব্যবসায়ীরা তীব্র ভাষায় নিন্দা করছে বিজেপির ভূমিকা নিয়ে৷ এছাড়া শনিবার বিকালে সিপিআইএম বিশালগড় মহকুমা কমিটির উদ্বোগে এবং বিক্ষোভ মিছিল ও পথসভা সংগঠতি করেছে৷ এই সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য তথা অর্থমন্ত্রী ভানুলাল সাহা, দলের মহকুমা সম্পাদক সিন্দিকুর রহমান, বিভাগীয় সদস্য পার্থ প্রতীম মজুমদার, সন্তোষ বিশ্বাস ও অন্যান্য নেতৃত্বরা৷ বক্তব্যে সিন্দিকুর রহমান বলেন, বিশালগড়ে মিশ্র সংসৃকতির লোকের বসবাস৷ সকল অংশের মানুষ যার যার ধর্ম নিয়ে স্বাধীন ভাবে বসবাস করছে৷ একে অন্যের সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ করেছে৷ তিনি বলেন, সুনীল দেওধরের এই অনৈতিক ভাবে গরু আটক করে অশান্তির পরিবেশ সৃষ্টি করার ঘটনায় রাজ্য প্রশাসনের দ্বারস্থ হবে সিপিআইএম দল৷ অন্যদিকে বিশালগড় ব্লক তৃণমূল কংগ্রেস সম্পাদক কিশোর সাহা জানান গো পালন মানুষের শিল্প৷ গৃহপালিত পশু বিক্রি করে বহু মানুষ জীবিকা নির্বাহ করছেন৷ আবার কেউ কেউ গরু বিক্রি করে মেয়ের বিয়ে দিচ্ছেন৷ কেউবা ছেলে-মেয়ের পড়াশুনার চাহিদা মেটাচ্ছেন৷  প্রয়োজনে গরু বিক্রি ও কেনা সংবিধান বিরোধী নয়৷ গরু কেনা বেঁচা যেতেই পারে৷ তৃণমূল সংগঠনের পক্ষ থেকে সুনীল দেওধরের এই ঘটনায় তীব্র নিন্দা  ও ধিক্কার জানানো হয়েছে৷ আগামীদিন যদি এই ঘটনার দ্রুত সমাধান না করে তাহলে হাট বাজার বন্ধ রাখার হুমকিও দিয়েছেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top