News Flash

  • Home
  • Uncategorized
  • পিজিপি দপ্তরের নামে গড়া হলো কলোনী, বরাদ্দ অর্থ কোথায় যাচ্ছে জানেন না গিরিবাসীরা
Image

পিজিপি দপ্তরের নামে গড়া হলো কলোনী, বরাদ্দ অর্থ কোথায় যাচ্ছে জানেন না গিরিবাসীরা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২২ এপ্রিল৷৷ একটা মানুষ ভারতীয় সংবিধান অনুসারে সরকারী যাবতীয় সুযোগ সুবিধা কিভাবে পাবে, হয়তো আন্দোলন করে নয়তো নেতা মন্ত্রী সহ আমলা-কামলাদের হাত ধরে আর যদি তাদের মধ্যে কেউই সাহায্য না করেন তবে কি করে মানুষ বাঁচবেন৷ হোক দলগত আন্দোলন, নয়তো একার আন্দোলন৷ তবে সরকারী ভাবে যাবতীয় সুযোগ সুবিধা ভোগ করার জন্যে প্রত্যন্ত অঞ্চলের গিরিবাসীরা ন্যায্য পাওনার দাবীতে মুখ খুলতে শুরু করে দিয়েছেন৷ তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গিয়াকামী ব্লকের আঠারমুড়া এডিসি৷ ভিলেজের পিজিপি কলোনীতে বসবাসরত এক রিয়াং পরিবারের টংঘর তুফানে ভেঙ্গে গেলেও আজ পর্যন্ত সরকারী কোন সাহায্য পায়নি৷
তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী ব্লক থেকে প্রায় ১১ কিলোমিটার পাহাড়ী পথ পার হয়ে পিজিপি কলোনী৷ ২০০৩ সালের সরকারী সহযোগিতায় পিজিপি কলোনীতে রিয়াং সম্প্রদায়ের লোকেরা বসবাস করতে শুরু করেন৷ সেই সময় রিয়াং সম্প্রদায়ের লোকেদের একটাই দাবী ছিলো, জীবন ধারনের জন্যে একটি মজবুত ঘরের৷ যদিও সেই সময় থেকে পূর্ব পুরুষদের শেখানো পথ অনুসরণ করে ছন বাঁশের টংঘরের মধ্যে জীবন জীবিকা প্রতিপালন করতে শুরু করেন৷ দীর্ঘ প্রায় ১৪ বছর অতিক্রান্ত হয়ে গেলেও গিরিবাসীদের আর্থ সামাজিক মানোন্নয়ন হয়নি৷ সেই একাংশ জনজাতি গিরিবাসীরা যে তিমিরে ছিলেন, সেই তিমিরেই রয়ে গেছে৷ তার পরেও বীরমন্ত রিয়াং এর স্ত্রী শুকন্তলা রিয়াং এর পরিবার আজও নানা সমস্যার মধ্যে দিয়ে দিন গুজরান করে যাচ্ছন৷ শুকন্তলা রিয়াং এর পরিবারের সংসারের কেবল মাত্র ভরসা৷ বনের লতা পাতা সহ বাঁশের কুড়ুল ও বনের কুড়ানো লাকড়ী বিক্রি করে সংসারের যাবতীয় ভরণ পোষণ৷ আর তা যদি না হয় খালি পেটে কয়েকদিন পার করতে হয়৷ বর্তমান প্রশাসনের কাছে বার কয়েক দাবীও করেছিলেন বীরমন্ত রিয়াং৷ ছন বাঁশের টংঘর থেকে টিনের দীর্ঘ মেয়াদী সরকারী ঘরের৷ কিন্তু আশ্চর্য্যের বিষয় হলো বধির প্রশাসনের বধির পিজিপি দপ্তর তাদের দাবীকে উপেক্ষা করে দিনের পর ছলনা করে যাচ্ছেন৷ কিছুদিন পূর্বে কায়িক শ্রমের বিনিময়ে নিজের কয়েকটি টাকা সঞ্চয় করে টংঘরে টিনের ছাউনি দিয়েছিলেন বীরমন্ত রিয়াং৷ কিন্তু দুঃখের কপালে প্রকৃতির কাছে তাও সহ্য না হওয়াতে ওনার ঘরের টিনের ছাউনি সহ বাঁশের বেড়া এক দৈত্যকার তুফানে ভেঙ্গে তছনছ হয়ে যায়৷ কয়েকদিন ওনার পরিবার খোলা াকাশের নিচে দিন গুজরানের পর নিকট আত্মীয়ের ঘরে আশ্রয় নেন৷ এদিকে নিরক্ষর অবুঝ সরল গিরিবাসী বীরমন্ত রিয়াং প্রশাসনের কাছে তুফানে ভেঙ্গে যাওয়ার ঘর সংস্কারের ব্যাপারে বার কয়েক আবেদন জানিয়ে থাকলেও, কাজের কাজ আশ্বডিম্ব৷ অশ্রুসজল চোখে বীরমন্ত রিয়াং এর স্ত্রী শকুন্তলা রিয়াং বর্তমান সরকারের তীব্র সমালোচনা করেন৷ তিনি বলেন, ভোটের সময় সরকারী কর্মচারী থেকে নেতা মন্ত্রীদের রোজই এলাকায় আনাগোনা থাকেন৷ কিন্তু ভোট ফুড়িয়ে গেলেই তাদের খবরা খবর নেওয়ার লোক থাকেন না৷ দীর্ঘ কয়েক দশক পূর্বে তাদের অবস্থা যেমন ছিলো তেমনিই ভাবে কাঁটাতে হয়৷
কেন্দ্রীয় সরকার গ্রাম পাহাড় সহ শহরের উন্নয়নের জন্যে প্রতি অর্থবর্ষে কোটি কোটি টাকা বরাদ্দ দিচ্ছেন৷ তার পরেও কি করে ওই অঞ্চল গুলিতে সরকারী সাহায্য পৌঁছায় না৷ বর্তমান সরকারের আমলা কামলারা তাকে কিভাবে বঞ্চনা করেছেন তার চিত্র উঠে এসেছে এই পরিবারের মধ্য দিয়ে৷ এদিকে রাজ্যে বামফ্রন্ট সরকারের জমানায় স্বর্ণযুগ চললেও পিজিপি কলোনীর মতো অনুন্নত জায়গাতে স্বর্ণ যুগের ছিটে ফোটাও পৌঁছায়নি৷ এদিকে জানা গেছে, রিয়াং সম্প্রদায়ের লোকেদের অর্থ সামাজিক মান্নোনয়নের জন্য একটি দপ্তরও রয়েছে৷ পিজিপি দপ্তর আর তার নাম অনুসরণ করে পিজিপি কলোনী নামে রূপান্তর করা হয়৷ পিজিপি কলোনী হলেও তারা সেই দপ্তর থেকে কোন ধরনের সাহায্যটুকু পায়নি দশক ধরে৷ ফলে বীরমন্ত রিয়াং এর মতো হত দরিদ্র পরিবারের লোকেরা আজও দিন যাপন করতে হচ্ছে অতিকষ্টে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top