News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লি পুরনিগমের নির্বাচনের আগে একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার, ধৃত পাচারকারী
Image

দিল্লি পুরনিগমের নির্বাচনের আগে একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার, ধৃত পাচারকারী

নয়াদিল্লি, ২২ এপ্রিল (হি.স.) : রবিবার দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনে ভোট| তার আগেই অবৈধ অস্ত্র পাচারকারী চক্রের হদিশ পেল দিল্লি পুলিশ| শুক্রবার তাইয়াব নামে এক ব্যক্তিকে মথুরা রোডের হরকেশ নগর বাসস্ট্যান্ড থেকে আটক করা হয়েছে| তার কাছ থেকে ২০টি সেমি-অটোমেটিক বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ| ৭.৬৫ এমএম পিস্তলগুলোতে লেখা ছিল ইউএসএ ৩২| গোপনসূত্রে খবর পেয়েই এই অভিযান চালিয়েছে পুলিশ|

মধ্যপ্রদেশ এবং বিহার থেকে বেআইনি অস্ত্র প্রস্তুতকারকরা বহুদিন ধরেই দিল্লি ও উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গার অস্ত্র পাচার করছিল| ২৫ বছর বয়সী তাইয়াবকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, হরকেশ নগরের এক ব্যক্তি ও মথুরার তিন বাসিন্দাদের হাতে পিস্তলগুলো তুলে দেওয়ার কথা ছিল তাইয়াবের| খবর পেয়েই তাকে হাতেনাতে ধরে তাঁরা| এর আগেও এনসিআর, উত্তরপ্রদেশ এবং হরিয়ানায় অস্ত্র পাচার করেছে বলে পুলিশের কাছে সে জানায়|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top