News Flash

  • Home
  • Uncategorized
  • অরুণাচলে ভূমিধস, হত তিন শ্রমিক
Image

অরুণাচলে ভূমিধস, হত তিন শ্রমিক

ইটানগর (অরুণাচল প্রদেশ), ২২ এপ্রিল (হি.স.) : অরুণাচল প্রদেশের কারাদাদির জেলার পালিনে ভূমিধসে মৃতু্য হল তিন শ্রমিকের| ঘটনাটি ঘটেছে শনিবার সকাল প্রায় সাড়ে আটটা নাগাদ | পালিন এলাকায় একটি গার্ডওয়াল নির্মাণে নিয়োজিত ছিলেন ওই তিন শ্রমিক | নিহতদের বাড়ি অসমের লখিমপুর জেলার হারমতিতে বলে পুলিশ সূত্রের খবর|

অন্যান্যদের সঙ্গে লখিমপুরের এই তিন শ্রমিকও পালিনের একটি সড়কে গার্ডওয়াল নির্মাণের কাজে ব্যস্ত ছিলেন| কিন্তু আচমকা নির্মীয়মাণ ওই দেওয়ালে ধস নামে| এতে তিনজন দেওয়ালের নীচে চাপা পড়ে যান| সঙ্গে সঙ্গে তাঁদের মাটির নীচ থেকে উদ্ধার করতে হাত লাগান সঙ্গীরা| তাঁদের বেরও করেন| তবে জীবিতাবস্থায় নয়, মৃত| নিহতরা লখিমপুর জেলার হারমতি এলাকার নুরুল হক (৩৫), ইলিয়াস আলি (৩৫) এবং সইফুল ইসলাম (৪০) | ইতিমধ্যে তিনজনের মৃতদেহ জেলা হাসপাতালে পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দিয়েছে পুলিশ|

পুলিশ জানিয়েছে, সংশ্লিষ্ট গার্ডদেওয়াল নির্মাণের ঠিকাদারের মধ্যমে নিহতদের পরিবারবর্গের কাছে খবর পাঠানো হয়েছে| ময়নাতদন্তের পর তাঁদের নিজের নিজের নিকট আত্মীয়ের হাতে তিন মৃতদেহ তোলে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে| এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ এক মামলা রুজু করেছে বলে জানা গেছে| সপ্তাহজোড়া ধারা বৃষ্টির ফলে এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top