News Flash

  • Home
  • Uncategorized
  • হেমা মালিনীর নামে বিতর্কিত মন্তব্য মহারাষ্ট্রের নির্দল বিধায়কের
Image

হেমা মালিনীর নামে বিতর্কিত মন্তব্য মহারাষ্ট্রের নির্দল বিধায়কের

মুম্বই, ১৪ এপ্রিল (হি.স.) : ‘হেমা মালিনী তো রোজ মদ খান| তিনি কি আত্মহত্যা করেছেন?’ মহারাষ্ট্রে কৃষকদের আত্মহত্যায় শাসক দলের মদ খাওয়ার তত্ত্ব খারিজ করতে গিয়ে বিতর্কিত মন্তব্য রাজ্যের নির্দল বিধায়কের| শাসক দলের পক্ষ থেকে কৃষকদের আত্মহত্যার জন্য মদকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করার জবাব দিতে গিয়ে হেমার নাম টেনে বিতর্কিত মন্তব্য করে বসলেন অমরাবতী জেলার ওই বিধায়ক বাচ্চু কাদু |
গত এক বছরে মারাঠাওয়াড়ায় ২০০র বেশি কৃষক আত্মহত্যা করেছেন| এই আত্মহত্যার পেছনে অনেকরকম ব্যাখ্যা আছে| কেউ মনে করেন, ফসলের দাম না পেয়ে আত্মহত্যা| কেউ মনে করেন, অত্যধিক মদ্যপানের কারণে আত্মহত্যা| এসব তত্ত্বকে খারিজ করতে গিয়ে নির্দল বিধায়ক বলে ওঠেন, মদ খাওয়াটা কোনও কারণ নয়| ৭৫ ভাগ বিধায়ক মদ খান, সাংবাদিকরা মদ খান, এমনকী হেমা মালিনীও রোজ মদ খান| কই, তাঁরা কি আত্মহত্যা করছেন?
তাঁর এই মন্তব্যের সপক্ষে বাচ্চু বলেন, তিনি হেমা মালিনীর নাম উদাহরণ দিতে গিয়ে উল্লেখ করেছেন| তিনি আরও বলেছেন, নান্দেদে একটি অনুষ্ঠানে সুনির্দিষ্ট প্রসঙ্গে ওই কথা বলেছেন| তাঁর ব্যাখ্যা, সরকারি পক্ষের কয়েকজন ঋণ মকুব প্রসঙ্গে মদ্যপানকে কৃষকদের আত্মহত্যা কারণ বলে যে বিবৃতি দিয়েছেন, সেগুলির কথা উল্লেখ করে ওই মন্তব্য করেছিলাম| সরকার কিছুই করতে চায় না| তাহলে কীভাবে মদকে কৃষকদের আত্মহত্যার জন্য দায়ী করা হচ্ছে? অভিনেতারাও কি মদ্যপান করেন না? তাঁরা কি আত্মহত্যা করেছেন? এই প্রসঙ্গেই আমি হেমা মালিনীর কথা উল্লেখ করেছিলাম|
এর আগেও অনেক বিতর্কিত মন্তব্য করেছেন| এর আগে এক আমলাকে চড় মারার জন্য জেলেও যেতে হয়েছে| তালিকায় নতুন সংযোজন হেমাকে আক্রমণ|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top