News Flash

  • Home
  • Uncategorized
  • ধলেশ্বর, খোয়াই ও মুঙ্গিয়াকামীতে তিন গৃহবধূকে হত্যা, ভাটি অভয়নগরে উদ্ধার যুবকের রক্তাক্ত মৃতদেহ
Image

ধলেশ্বর, খোয়াই ও মুঙ্গিয়াকামীতে তিন গৃহবধূকে হত্যা, ভাটি অভয়নগরে উদ্ধার যুবকের রক্তাক্ত মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/খোয়াই/তেলিয়ামুড়া, ১২ এপ্রিল৷৷ পৃথক স্থানে তিন গৃহবধূকে হত্যা করা হয়েছে৷ এছাড়া আরও এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে৷ তাতে স্পষ্ট হয়ে গিয়েছে রাজ্যের আইন-শৃঙ্খলার অবস্থা কি৷ পাশাপাশি গার্হস্থ্য হিংসার রাশ টানা যে অসম্ভব হয়ে উঠছে৷
বিষ খাইয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে৷ জানা গিয়েছে, ধলেশ্বর ১৪ নম্বর রোডের বাসিন্দা দিপ্তনু রায় চৌধুরী তাঁর স্ত্রী তনুশ্রী রায়কে বিষ খাইয়ে হত্যা করেছে৷ আগরতলা পূর্ব মহিলা থানায় দিপ্তনুর বিরুদ্ধে মৃতার পরিবারের তরফে মামলা করা হয়েছে৷ মামলা লিপিবদ্ধ করে পুলিশ অভিযুক্ত দিপ্তনু রায় চৌধুরীকে গ্রেপ্তার করেছে৷
ঘটনার বিবরণে প্রকাশ, চার বছর আগে দিপ্তনুর সাথে বিয়ে হয়েছিল খেজুরবাগান এলাকার তনুশ্রীর৷ বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবন সুখের হয়নি৷ পণের জন্য তনুশ্রীর উপর নির্যাতন চালানো হত বলে অভিযোগ করেছেন মৃতার বাবা৷ বুধবার মৃতার বাবা জানিয়েছেন, মঙ্গলবার রাত নয়টা নাগাদ তাঁর মেয়ের শ্বশুর বাড়ি থেকে টেলিফোনে খবর পান তনুশ্রী অসুস্থ হয়ে পড়েছেন৷ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে৷ খবর পেয়ে মৃতার বাবা সহ পরিবারের সদস্যরা ধলেশ্বরে ছুটে যান৷ গিয়ে জানতে পারেন পাখির খাচায় ওষুধ দিতে গিয়ে তনুশ্রী বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন৷ সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু, হাসপাতালে নিয়ে যাওয়ার পরই তাঁর মৃত্যু হয়৷ মৃতার বাবা জানিয়েছেন, চিকিৎসকদের কাছ থেকে তিনি জানতে পেরেছেন যে ওষুধ পাখির খাচায় দেওয়া হয়েছিল তার বিষক্রিয়ায় সঙ্গে সঙ্গেই তনুশ্রীর মৃত্যু হওয়ার কথা ছিল৷ তিনি অভিযোগ করে বলেন, ঘটনার অনেক সময় অতিক্রান্ত হওয়ার পর তাঁদেরকে জানানো হয়েছে৷ এর থেকে তিনি অনুমান করছেন, মেয়েকে পরিকল্পিতভাবে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে৷
খোয়াই থানার অধীন পূর্ব সোনাতলা গ্রামে খুন হলেন এক গৃহবধূ৷ মৃতার নাম চয়নিকা দাস সূত্রধর৷ বয়স আটত্রিশ৷ মঙ্গলবার রাতে স্বামী মনোজিৎ সূত্রধর স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে বলে অভিযোগ৷ শুধু তাই নয়, বুধবার ভোর সাড়ে চারটা নাগাদ খোয়াই থানায় পোন করে আত্মসমর্পণ করে স্বামী মনোজিৎ৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা খোয়াই শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷
এদিকে, খুনের ঘটনার খবর পয়ে ঘটনাস্থলে পৌঁছে খোয়াই থানার পুলিশ৷ মৃতদেহ উদ্ধার করে খোয়াই হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়৷ পরবর্তী সময়ে ময়নাতদন্তের পর মৃতদেহ নিকটাত্মীয়দের হাতে তুলে দেওয়া হয়৷ অন্যদিকে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে স্বামী মনোজিৎ সূত্রধর৷ হাসপাতালে জামাই আদরে অভিযুক্ত মনোজিৎকে রাখায় মৃতার নিকটাত্মীয়রা ক্ষুব্ধ হয়ে উঠেন৷ খোয়াই থানার ভেতরেই তারা ক্ষোভ প্রকাশ করেন৷ মৃতার পরিবারের লোকজনের অভিযোগ, ভোর সাড়ে চারটা থেকে দুপুর বারেটা পর্যন্ত একজন খুনের আসামীকে গারদে না রেখে কেন জামাই আদরে তাকে থানার ভেতর বসিয়ে রাখা হল৷ কারণ খঁুজতে গিয়ে মৃতার পরিবারের লোকজনরা জানায়, মনোজিৎ সূত্রধরের এক ভাই পুলিশ৷ তাও আবার খোয়াই থানায় কর্মরত৷ ভাইকে কিভাবে বাঁচানো যায় সেই পরিকল্পনাই চলছিল৷ এলাকার জনগণ যখন খোয়াই থানায় গিয়ে জানতে চায় কেন মনোজিৎকে গারদে রাখা হল না তখন থানার পুলিশ জানায় মনোজিৎ মানসিক রোগী৷ যে কারণে তাকে এইভাবে রাখা হয়েছে৷ পুলিশের এই বক্তব্য শুনে এলাকার জনগণ জানতে চায় আপনারা কোন্ ডাক্তারী পরীক্ষার ভিত্তিতে মনোজিৎকে মানসিক রোগী বলেছেন৷ এনিয়ে জনগণ থানার ভেতর প্রবেশ করে বিক্ষোভ দেখান৷ দাবী জানানো হয় অভিযুক্ত মনোজিৎকে জনতার হাতে তুলে দেওয়ার জন্য৷ পরে পুলিশ মনোজিৎকে খোয়াই কোর্টে নিয়ে যায়৷ এদিকে, চয়নিকার পরিবারের লোকজন খুনী মনোজিৎ এর কঠোর শাস্তির দাবী করেছেন৷
এদিকে, মুঙ্গিয়াকামী থানা এলাকার দক্ষিণ মহারানীর গোবিন্দ সরকার পাড়ার এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে স্বামী৷ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঐ গৃহবধূর মৃত্যু হয়েছে৷ ঘটনার বিবরণে প্রকাশ, গত ৯ এপ্রিল গোবিন্দ সরকার পাড়ার বাসিন্দা দিলীপ দেববর্মা রাতে বাড়িতে ফিরে স্ত্রী অনুরূপা দেববর্মাকে প্রচন্ড মারধর করেন৷ তাতে ঐ গৃহবধূ গুরুতর ভাবে আহত হন৷ ঘটনার খবর পেয়ে গৃহবধূর বাপের বাড়ির লোকজন ছুটে গিয়ে তাঁকে প্রথমে কল্যাণপুর হাসপাতালে নিয়ে যান৷ সেখান থেকে চিকিৎসকরা তাঁকে খোয়াই জেলা হাসপাতালে স্থানান্তর করেন৷ মঙ্গলবার খোয়াই জেলা হাসপাতাল থেকে তাঁকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়৷ ঐদিন রাতেই তাঁর মৃত্যু হয়৷ গৃহবধূর মৃত্যুর পর তাঁর দেহ শ্বশুর বাড়ির পরিবারের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ৷ ময়নাতদন্ত ছাড়া ঐ গৃহবধূর মৃতদেহ হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর শ্বশুর বাড়ির লোকদের হাতে তুলে দিচ্ছেন খবর পেয়ে মুঙ্গিয়াকামী থানার পুলিশ হাসপাতালে এসে পৌঁছান এবং মৃতদেহের ময়নাতদন্তের ব্যবস্থা করেন৷ মৃতার পরিবারের অভিযোগে ঐ গৃহবধূর স্বামীকে পুলিশ গ্রেপ্তার করেছে৷
অন্যদিকে, বুধবার ভোরে রাজধানী আগরতলা শহরের ভাটি অভয়নগরে একটি ড্রেনের পাশে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ এদিন সকাল ছয়টা নাগাদ স্থানীয় জনগণ ড্রেনের পাশে মৃতদেহ পরে থাকতে দেখেন৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রামনগর পুলিশ ফাঁড়িতে৷ পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয় ময়নাতদন্তের জন্য৷ জানা গিয়েছে, ঐ যুবকের মুখে ও কানে আঘাতের চিহ্ণ রয়েছে৷ তাই ঘটনাটি হত্যাকান্ড কি না তা নিয়ে পুশিও ধন্দে রয়েছে৷ খবর লেখা পর্যন্ত পুলিশ মৃতদেহ সনাক্ত করতে পারেনি৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top