News Flash

  • Home
  • Uncategorized
  • চাকুরীচ্যুত শিক্ষকরা সুকলে যাচ্ছেন না, পঠন পাঠন লাটে উঠেছে সুকলগুলিতে
Image

চাকুরীচ্যুত শিক্ষকরা সুকলে যাচ্ছেন না, পঠন পাঠন লাটে উঠেছে সুকলগুলিতে

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ৯ এপ্রিল৷৷ সুপ্রিম কোর্টের রায়ের স্পষ্ট প্রভাব পরিলক্ষতি হচ্ছে গ্রামও পাহারের৷ সরকারি বিদ্যালয় গুলিতে৷ ১০৩২৩ জনের শিক্ষকের চাকুরী ৩১ ডিসেম্বরের পরে চলে যাবে৷ এই অসহায় মানবিক যন্ত্রণার বুকে নিয়ে দিনগুলি গণনা করছে এই সমস্ত শিক্ষকরা৷ দিনগুলি যতই এগিয়ে যাচ্ছে, ততই দেখা যায় গ্রামের সরকারী বিদ্যালয়ে গুলিতে শিক্ষকের অনুপস্থিত৷ দেখা যায় যে বেশীর ভাগ বিদ্যালয় গুলিতে শিক্ষকের অনুপস্থিতির কারনে একজন শিক্ষককে ক্লাশ নিতে হচ্ছে৷ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের পঠন পাঠন লাটে উঠেছে৷ শিক্ষক শিক্ষিকার অভাবের কারনে সমস্ত ক্লাশ গুলি পরিচালনা করতে পারছেনা৷ যেমন কমলাসাগরের কেনানীয়া নিম্ম বুনিয়াদী বিদ্যালয় ও ২নং এন সি আদর্শ কলোনী নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, দেবীপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় গুলি৷ এইসব বিদ্যালয় গুলির শিক্ষক শিক্ষিকা সল্পতার কারনে ছাত্র ছাত্রীদের পড়াশুনা ক্ষতি হচ্ছে৷ এই ১০৩২৩ জন শিক্ষক শিক্ষিকরা মানসিক ভাবে ভেঙ্গে পড়েছেন৷ সেই মানসিকতা নিয়ে তাঁরা সুকল গুলিতে পঠন পাঠনে মনোযোগী হয়ে উঠতে পারছেনা৷ এইনিয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পড়াশুনা ব্যাঘাত সৃষ্টি হয়েছে৷ অন্যদিকে ছাত্রছাত্রীদের অভিবাবকের পক্ষ থেকে দাবী উঠছে আগামী দিন এই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি হবে৷ শিক্ষার হাল যদি এই ভাবে চলতে থাকে, তাহলে আগমী প্রজন্ম কি হবে৷ কে হবে তার জন্য দায়ী৷ বিশেষ করে সমাজের নিন্ম ও মধ্য বিত্তের পরিবাররা কিভাবে ছাত্রছাত্রীদের পড়াশুনা করাবে সেই নিয়ে চলছে অভিবাবকদের মধ্যে  জল্পনা কল্পনা৷ তবে গ্রাম ও পাহাড় অঞ্চলের বিদ্যালয় গুলি এখন ভয়ানক রূপ নিচ্ছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top