নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া/ চড়িলাম, ৭ এপ্রিল৷৷ ফের জাতীয় সড়কে যান দুর্ঘটনা৷ দুর্ঘটনায় আহত এক উপজাতি যুবক৷

ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া থানাধীন বড়মুড়া ইর্কো পার্ক সংলগ্ণ জাতীয় সড়কে শুক্রবার বিকেল পৌনে তিনটে নাগাদ৷ বর্তমানে আহত যুবকে চিকিৎসা রাজধানী জিবি হাসপাতালে চলছে৷ সংবাদে জানা যায়, শুক্রবার বিরাজ রূপীনি তেলিয়ামুড়া থেকে টিআর০৮সি-৪৭৯৪ নম্বরের পালসার বাইক নিয়ে বড়মুড়ার দিকে যাচ্ছিল৷ বড়মুড়া ইকোপার্ক সংলগ্ণ জাতীয় সড়কে মোড় নিতে গিয়ে আগরতলা থেকে আসা এস০১আর-১৬৫৯ নম্বরের লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়৷ এতে বিরাজ রূপীনি আহত হয়৷ প্রত্যক্ষদর্শীরা তেলিয়ামুড়া দমকল বাহিনীদের খবর দিলে, দমকল কর্মীরা ঘটনাস্থলে থেকে বিরাজকে আহত অবস্থায় তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসে৷ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বিরাজের অবস্থা সংকট জনক হওয়াতে জিবি হাসপাতালে পাঠিয়ে দেয়৷ পুলিশ বাইক ও লরি আটক করেছে৷ যদিও লরি চালক পলাতক বলে জানা গেছে৷
চড়িলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ণ এলাকায় গতকাল মধ্যরাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি খাদে পড়ে উল্টে যায়৷ এই

দুর্ঘটনায় কোন হতাহতের খবর না থাকলেও কেএমসি কর্তৃপক্ষকে রাস্তার পাশে ড্রেইন নির্মাণ করেছে সেই ড্রেইন ভেঙ্গে চুরমার হয়ে যায়৷ সঙ্গে সঙ্গে বিকট শব্দে শুনে এলাকার জনগন ছুটে আসেন দুর্ঘটনাস্থলে৷ লরিতে থাকা চালক ও সহচালককে গাড়ি ভেতর থেকে বের করে আনা হয়৷ সামান্য জখম হয়েছে দুজনেই৷ জানা গেছে উদয়পুরে থেকে লরি স্টোরের মাল নামিয়ে ফেরার পথেই ঘটে এ বিপত্তি৷ চালক মদমত্ত অবস্থায় ছিল বলে জানান এলাকার জনগণ৷ বর্হিরাজ্য থেকে আসা মালবাহী লরিটির নম্বর এএস০১ ইউ ৭৮২৫৷ এ ঘটনায় কেউ হতাহত হয়নি৷ দুর্ঘটনার সাথে সাথে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে৷ এব্যাপারে কোন অভিযোগ হয়নি বলে থানা সূত্রে খবর৷

