News Flash

  • Home
  • Uncategorized
  • বড়মুড়ায় দূর্ঘটনায় গুরুতর জখম বাইক চালক, চড়িলামে বেপরোয়া ট্রাক কাঁত হলে রাস্তার পাশে
Image

বড়মুড়ায় দূর্ঘটনায় গুরুতর জখম বাইক চালক, চড়িলামে বেপরোয়া ট্রাক কাঁত হলে রাস্তার পাশে

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া/ চড়িলাম, ৭ এপ্রিল৷৷ ফের জাতীয় সড়কে যান দুর্ঘটনা৷ দুর্ঘটনায় আহত এক উপজাতি যুবক৷

বড়মুড়ায় দুর্ঘটনাগ্রস্ত বাইক ও লরি৷ ছবি নিজস্ব৷

ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া থানাধীন বড়মুড়া ইর্কো পার্ক সংলগ্ণ জাতীয় সড়কে শুক্রবার বিকেল পৌনে তিনটে নাগাদ৷ বর্তমানে আহত যুবকে চিকিৎসা রাজধানী জিবি হাসপাতালে চলছে৷ সংবাদে জানা যায়, শুক্রবার বিরাজ রূপীনি তেলিয়ামুড়া থেকে টিআর০৮সি-৪৭৯৪ নম্বরের পালসার বাইক নিয়ে বড়মুড়ার দিকে যাচ্ছিল৷ বড়মুড়া ইকোপার্ক সংলগ্ণ জাতীয় সড়কে মোড় নিতে গিয়ে আগরতলা থেকে আসা এস০১আর-১৬৫৯ নম্বরের লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়৷ এতে বিরাজ রূপীনি আহত হয়৷ প্রত্যক্ষদর্শীরা তেলিয়ামুড়া দমকল বাহিনীদের খবর দিলে, দমকল কর্মীরা ঘটনাস্থলে থেকে বিরাজকে আহত অবস্থায় তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসে৷ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বিরাজের অবস্থা সংকট জনক হওয়াতে জিবি হাসপাতালে পাঠিয়ে দেয়৷ পুলিশ বাইক ও লরি আটক করেছে৷ যদিও লরি চালক পলাতক বলে জানা গেছে৷
চড়িলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ণ এলাকায় গতকাল মধ্যরাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি খাদে পড়ে উল্টে যায়৷ এই

চড়িলামে বেপরোয়া লরি কাঁত হয়ে রয়েছে রাস্তার পাশে৷ ছবি নিজস্ব৷

দুর্ঘটনায় কোন হতাহতের খবর না থাকলেও কেএমসি কর্তৃপক্ষকে রাস্তার পাশে ড্রেইন নির্মাণ করেছে সেই ড্রেইন ভেঙ্গে চুরমার হয়ে যায়৷ সঙ্গে সঙ্গে বিকট শব্দে শুনে এলাকার জনগন ছুটে আসেন দুর্ঘটনাস্থলে৷ লরিতে থাকা চালক ও সহচালককে গাড়ি ভেতর থেকে বের করে আনা হয়৷ সামান্য জখম হয়েছে দুজনেই৷ জানা গেছে উদয়পুরে থেকে লরি স্টোরের মাল নামিয়ে ফেরার পথেই ঘটে এ বিপত্তি৷ চালক মদমত্ত অবস্থায় ছিল বলে জানান এলাকার জনগণ৷ বর্হিরাজ্য থেকে আসা মালবাহী লরিটির নম্বর এএস০১ ইউ ৭৮২৫৷ এ ঘটনায় কেউ হতাহত হয়নি৷ দুর্ঘটনার সাথে সাথে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে৷ এব্যাপারে কোন অভিযোগ হয়নি বলে থানা সূত্রে খবর৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top