News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্জাবের হোসিয়ারপুরে স্কুলবাস ও পিকআপ ভ্যান সংঘর্ষ, মৃত ৫ স্কুল পড়ুয়া সহ ৬
Image

পঞ্জাবের হোসিয়ারপুরে স্কুলবাস ও পিকআপ ভ্যান সংঘর্ষ, মৃত ৫ স্কুল পড়ুয়া সহ ৬

অমৃতসর, ৭ এপ্রিল (হি.স.): পঞ্জাবের হোসিয়ারপুরে স্কুলবাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মৃতু্য হল ৫ জন স্কুল পড়ুয়ার| দুর্ঘটনায় মৃতু্য হয়েছে বাসের চালকের, আহত হয়েছেন আরও ১৬ জন পড়ুয়া| তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে হোসিয়ারপুর জেলায় হাজিপুর-দাসুয়া রোডের উপর সিংপুর গ্রামের কাছে| মৃত শিশুদের বয়স আনুমানিক ১০ বছরের নীচে|
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সকাল তখন ৮.৩০ মিনিট হবে| দাসুয়ার কেমব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলে যাচ্ছিল স্কুলবাসটি| সিংপুর গ্রামের কাছে স্কুলবাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়| সংঘর্ষের জেরে স্কুলবাসের সামনের দিকটি দুমড়ে মুচড়ে গিয়েছে| দাসুয়া ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) আর শর্মা জানিয়েছেন, স্কুলবাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মৃতু্য হয়েছে ৫ জন স্কুল পড়ুয়ার| দুর্ঘটনায় মৃতু্য হয়েছে বাসের চালকের| আহত অবস্থায় ১৬ জন পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে| আহত পড়ুয়াদের মধ্যে ৬ জনের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক| হোসিয়ারপুর সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ হরচরণ সিং ভুল্লার জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির ৩০৪ নম্বর ধারায় পিকআপ ভ্যানের চালকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top