News Flash

  • Home
  • Uncategorized
  • নকল ডিম নিয়ে রাজ্যেও সতর্কতা, শহরের বাজারগুলিতে অভিযান শুরু
Image

নকল ডিম নিয়ে রাজ্যেও সতর্কতা, শহরের বাজারগুলিতে অভিযান শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল ৷৷ পশ্চিমবঙ্গে নকল ডিম নিয়ে প্রশাসনের ব্যাপক অভিযানের জেরে ত্রিপুরাতেও রাজ্য প্রশাসন আগাম সতর্কতা অবলম্বন করেছে৷ সোমবার খাদ্য নিরপত্তা দপ্তরের তরফে আগরতলায় বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়েছে৷ তবে, আগরতলার বাজারগুলিতে কোন নকল ডিমের হদিস পাওয়া যায়নি৷ দপ্তরের তরফে জানানো হয়েছে, কোন নকল ডিম রাজ্যে ঢুকেছে কিনা তা পরীক্ষা নিরিক্ষা করার জন্যই এই অভিযান চালানো হয়েছে৷ খাদ্য নিরাপত্তার কথা মাথায় রেখেই দপ্তরের আগাম সতর্কতা অবলম্বন করেছে৷ যেহেতু পশ্চিমবঙ্গে নকল ডিম নিয়ে তোলপাড় অবস্থা, সেক্ষেত্রে এবিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করতেই হবে৷ দপ্তরের জনৈক আধিকারীক জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজ্যে ডিম ঢুকছে৷ তাছাড়া স্থানীয় ফার্মগুলি থেকেও ডিম বাজারজাত হচ্ছে৷ বাইরে থেকে যে ডিম আসছে সেগুলির দিকে দপ্তর নজর রাখছে৷ পাশাপাশি ডিম বিক্রেতাদেরও সতর্ক করা হয়েছে৷ কোন রকম সন্দেহ হলে তাদের দপ্তরের সাথে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে৷ ঐ আধিকারীক জানিয়েছেন, সারা রাজ্যে বাজারগুলিতে কোথাও কোন নকল ডিমের হদিস পাওয়া যায়নি৷  এদিকে, মিড-ডে-মিল’র জন্য ব্যবহৃত ডিম ব্যবহারের আগে পরীক্ষা করে দেখার জন্য সমস্ত সুকলে নির্দেশ পাঠিয়েছে স্বাস্থ্য দপ্তর৷ সুকলগুলিতে মিড-ডে-মিল কোর্ডিনেটরদের ডিম ব্যবহারের পূর্বে ভাল করে যাচাই করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top