News Flash

  • Home
  • Uncategorized
  • তুফানে উত্তর ও ধলাই জেলায় বহু গ্রাম লন্ডভন্ড, ঘরবাড়ি তছনছ, ভূপাতিত গাছ পালা, বিদ্যুৎ পরিষেবা বিপর্য্যস্ত
Image

তুফানে উত্তর ও ধলাই জেলায় বহু গ্রাম লন্ডভন্ড, ঘরবাড়ি তছনছ, ভূপাতিত গাছ পালা, বিদ্যুৎ পরিষেবা বিপর্য্যস্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ চুরাইবাড়ি, ৩ এপ্রিল৷৷ প্রবল ঝড়ে উত্তর জেলা ও ধলাই জেলাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ প্রচুর

উত্তর জেলার চুড়াইবাড়ি সহ আশেপাশের এলাকায় ঘূর্ণিঝড়ে বহু বাড়ি ঘরে ছাউনি উড়ে গিয়েছে৷ সোমবার তোলা নিজস্ব ছবি৷

ঘরবাড়ি উত্তর জেলায় তছনছ হয়ে গিয়েছে৷ ধলাই জেলাতেও ঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছে৷ এরই পাশাপাশি বিদ্যুৎ পরিষেবা বিপর্য্যস্ত হয়ে পড়েছে৷ আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী চবিবশ ঘন্টা সারা রাজ্যে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে৷ তবে, ঝড়ের তেমন কোন সম্ভাবনা নেই বলে আবহাওয়া বিভাগ জানিয়েছে৷
উত্তর জেলার চুরাইবাড়ি অঞ্চলে প্রবল ঘূর্ণীঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে৷ গতকালের দুপুর বেলা ও আজ সকালের প্রবল শিলাবৃষ্টির ও ঘূর্ণীঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি চুরাইবাড়ি এলাকায় ১০ টিরও অধিক গ্রাম৷ বিশেষ করে কূর্তী, বাঘন, কদমতলা, প্রেমতলা, উঃফুলবাড়ি, দঃফুলবাড়ি, লক্ষীনগর, রাণীবাড়ি, পিয়ারিছড়া, তারকপুর ছাড়াও আরও বহু গ্রাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ প্রকৃতির তান্ডবলীলায় মানুষের ঘর বাড়ি লন্ড ভন্ড হয়ে যায়৷ এক কথায় প্রকৃতি রুষ্ঠ হয়ে আছে ঐ সকল এলাকার মানুষের উপর৷ প্রবল শিলাবৃষ্টির ফলে মানুষের ঘরের টিন সম্মূর্ণ রূপে নষ্ট হয়ে পড়েছে৷ প্রবল ঘূর্ণীঝড় ঘর বাড়ির চাল উড়িয়ে নিয়ে যায়৷ ঘরের সমস্ত কিছুম তছনছ হয়ে যায়৷ রাস্তাব উপড়ে পড়ছে বড় বড় গাছ৷ ফলে যান চলাচলের বিঘ্ন ঘটছে৷ তাই মানুষের যাতায়াত ব্যবস্থা ব্যহত হচ্ছে৷ পাশাপাশি বিদ্যুৎ পরিষেবা ব্যহত হয়ে পড়েছে৷ তবে এখন পর্যন্ত কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি৷
এদিকে স্থানীয় জনগনের বক্তব্য বিগত ৫০ বছরের ভেতর এমন ঘূর্ণীঝড় আর শিলা বৃষ্টি হয়নি৷ তাই আতঙ্কের মধ্যে দিন রাত কাটাচ্ছেন ঐ সব এলাকার জনগণ৷ তবে জনগণের দাবী এখন পর্যন্ত স্থানীয় বিধায়ক ও জেলা প্রশাসন তাদের কোন খোঁজ খবর নিতে আসেননি৷ জনগন আরও জানান যে কোন মূহূর্তে প্রকৃতি বড় ধরনের তান্ডব শিলা চালাতে পারে৷ অপরদিকে বরুন দেবেরও কূ-দৃষ্টি পড়েছে চুরাইবাড়ির ঐ সকল এলাকায়৷ প্রবল বৃষ্টিপাতের ফলে যে কোন মুহুর্তে জলমগ্ণ হয়ে প্লাবিত হতে পারে চুরাইবাড়ির কয়েকটি গ্রাম৷
এদিকে, এদিন বেলা পৌণে চারটা নাগাদ ধলাই জেলায় প্রচন্ড ঝড় ও তার সাথে বৃষ্টিপাতে ভীষণ ক্ষয়ক্ষতি হয়েছে৷ ধলাই জেলার কমলপুর, সালেমা, দুর্গাচৌমুহনী এবং আমবাসায় ভারী বৃষ্টিপাতে জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে৷ ঝড়ে বেশ কিছু এলাকায় বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে৷ বিদ্যুৎ পরিবাহী লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে৷ বিদ্যুৎ মন্ত্রী মানিক দে জানিয়েছেন, পূর্ব কাঞ্চনবাড়ি থেকে যে বিদ্যুৎ পরিবহি তারটি ধলাই জেলার উপর দিয়ে গিয়েছে, তা ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা সম্ভব হয়নি৷ তবে বেশ কিছু এলাকা বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়েছে৷ এদিন তিনি আরও জানিয়েছেন গত ২৯ মার্চ ঝড়ে হেজামারা, মোহনপুর, বামুটিয়া এবং লেফুঙ্গাতে ৯৩টি বিদ্যুতের খঁুটি ভেঙ্গে গিয়েছে৷ ৪৬টি পুল কাঁত হয়ে গিয়েছে৷ ১৯ কিলোমিটার তার ছিড়ে গিয়েছে৷ এদিকে, গত ২ ও ৩ এপ্রিল ধর্মনগর, কদমতলা এবং যুবরাজনগর এলাকায় চবিবশটি খঁুটি, সাড়ে তিন কিলোমিটার বিদ্যুতের তার এবং সাতটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ঐসব এলাকাতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জন্য নিগমের কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়ে যাচ্ছেন বলে মন্ত্রী মানিক দে জানিয়েছেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top