News Flash

  • Home
  • Uncategorized
  • পুঞ্চে মর্টার হামলা পাক সেনার, পাল্টা জবাব ভারতের
Image

পুঞ্চে মর্টার হামলা পাক সেনার, পাল্টা জবাব ভারতের

ভারতীয় সেনা

শ্রীনগর, ৩ এপ্রিল (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুঞ্চে মর্টার হামলা চালিয়ে পুনরায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তানি সৈন্য| সোমবার সকাল ৯.৩০ মিনিট থেকে পুঞ্চের দিগওয়ার সেক্টরে ভারতীয় সেনা ঘাঁটি ও জনবসতি এলাকা লক্ষ্য করে স্বয়ংক্রিয় অস্ত্র ও মর্টার শেলিং শুরু করে পাকিস্তানি সেনাবাহিনী| কালবিলম্ব না করে শত্রুপক্ষকে পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনা| সেনাবাহিনীর মুখপাত্র এম মেহতা জানিয়েছেন, বিনা প্ররোচনায় সোমবার সকাল ৯.৩০ মিনিট থেকে পাকিস্তানের তরফে স্বয়ংক্রিয় অস্ত্র ও মর্টার হামলা চালানো হয়েছে| তবে, এর জবাবে পাল্টা জবাব দিয়েছেন ভারতীয় জওয়ানরাও|

মার্চ মাসেই বেশ কয়েকবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান| এরপর সীমান্তে শান্তি ফিরিয়ে আনতে বিএসএফ ও পাক রেঞ্জারদের মধ্যে বৈঠকও হয়| এছাড়াও, পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার সৈয়দ হায়দার শাহকে ডেকে পাঠিয়ে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছে ভারত| তারপরও সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেই চলেছে পাকিস্তান| রবিবারই পাক রেঞ্জারদের গুলিতে জখম হয়েছেন এক নিরীহ ব্যক্তি| এরপর সোমবার মর্টার হামলা চালায় পাক সেনা|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top