News Flash

  • Home
  • Uncategorized
  • কেরলের সিআরপিএফ ক্যাম্পে খাদ্যে বিষক্রিয়া, অসুস্থ ৪০০ জওয়ান
Image

কেরলের সিআরপিএফ ক্যাম্পে খাদ্যে বিষক্রিয়া, অসুস্থ ৪০০ জওয়ান

তিরুঅনন্তপুরম, ২ এপ্রিল (হি.স.) : কেরলের সিআরপিএফ ক্যাম্পে খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ ৪০০ সিআরপিএফ জওয়ান। শনিবার রাতের খাবার খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন কেরলের পল্লিপুরমের সিআরপিএফ ক্যাম্পের প্রায় ৪০০ জওয়ান। তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয় । রবিবার সকালেই অনেককে ছেড়ে দেওয়া হয়।অসুস্থ জওয়ানরা প্রশিক্ষণ নিতে দেশের নানা প্রান্ত থেকে ওই ক্যাম্পে এসেছিলেন বলে জানা গেছে।
জানা গেয়ে গতকালের ডিনারের মেনুতে ছিল মাছ। তা খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন কেরলের পল্লিপুরমের সিআরপিএফ ক্যাম্পের প্রায় ৪০০ জওয়ান। পেটের গন্ডগোল শুরু হয়, তাঁরা বমি করতে থাকেন। খাদ্যে বিষক্রিয়াই এর কারণ বলে মনে করা হচ্ছে। তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রাতেই তিরুঅনন্তপুরম মেডিকেল কলেজে যান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা। সেখানে পর্যবেক্ষণে রাখা হয়েছে শতাধিক জওয়ানকে। আজ সকালেই অবশ্য অনেককে ছেড়ে দেওয়া হয়।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top