News Flash

  • Home
  • Uncategorized
  • এক রাতে দশ বাড়িতে চুরি, বহু সামগ্রী লুঠ
Image

এক রাতে দশ বাড়িতে চুরি, বহু সামগ্রী লুঠ

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১ এপ্রিল৷৷ এক রাতে একই পাড়ার পরপর দশটি বাড়িতে দুঃসাহসিক চুরি হয়েছে৷ ঘটনা উদয়পুরের আর কে পুর থানার অধীন তেপানিয়া সুকল সংলগ্ণ এলাকায়৷ জানা গিয়েছে, শুক্রবার রাতে কোন এক সময় এলাকার বিশ্বজিৎ গোস্বামী, ছায়া দেবনাথ, উষারাণী দেবনাথ সহ আরও সাতজনের বাড়িতে চুরি হয়েছে৷ শনিবার সকালে প্রতিটি বাড়ির লোকজন দেখতে পান ঘরের আলমাড়ি খোলা, অন্যান্য সামগ্রী ছন্নছাড়া অবস্থায়৷ জানা গিয়েছে দুই বাড়ি থেকে প্রায় এক লক্ষ টাকা নগদ এবং দশটি বাড়ির  বহু মূল্যবান স্বর্ণালঙ্কার লুঠ করে নিয়ে গিয়েছে চোরেরা৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাসী চালায়৷ তদন্তে নামানো হয় পুলিশের কুকুর৷ কিন্তু রাতে খবর লেখা পর্যন্ত চোরদের কোন হদিশ পাওয়া যায়নি৷ ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top